বিচার বিভাগের ওপর হস্তক্ষেপের দুরভিসন্ধি ধূলিসাৎ হয়েছে: মওদুদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুলাই ২০১৭, ১১:১৭আপডেট : ০৩ জুলাই ২০১৭, ১১:২৮

মওদুদ আহমদ

সরকার বিচার বিভাগের ওপর যে হস্তক্ষেপ করতে চেয়েছিল তা এই রায়ের মধ্য দিয়ে ধূলিসাৎ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা ও আইনজীবী মওদুদ আহমেদ। তিনি রায়ের প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের বলেন, ‘এই সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে নিজেদের নিয়ন্ত্রণে নিতে চেয়েছিল সরকার। বিএনপি দলীয়ভাবে শুরু থেকেই বলে আসছে এই সংশোধনী সরকারের দুরভিসন্ধিমূলক।’

এর আগে বিচারপতি অপসারণের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধন বাতিল করে দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখে রাষ্ট্রপক্ষের আপিল খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ রায় ঘোষণা করেন।

এ রায়ের ফলে বিচারপতি অপসারণের ক্ষমতা আর সংসদের হাতে থাকলো না। এই রায়কে স্বাগত জানিয়ে মওদুদ আহমেদ বলেন, ‘বিচার বিভাগের ওপর আঘাত হানতে এবং স্বাধীনতা ক্ষুন্ন করতে এই প্রচেষ্টা ছিল। আমি মনে করি, দলমত নির্বিশেষে সারা বাংলদেশের মানুষ ও আইনজীবী মহল এ রায়কে স্বাগত জানাবে। এ রায়ের মধ্য দিয়ে স্বাধীনতা ও নিরপেক্ষতা অক্ষুণ্ন থাকবে।’

/ইউআই/এসটি/

আরও পড়ুন:

‘বিচার বিভাগের জন্য নতুন দিগন্ত উন্মোচিত হলো’

ষোড়শ সংশোধনী অবৈধ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি