নির্বাচনি রোডম্যাপ নিয়ে অতি উৎসাহী না হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শফিকুল ইসলাম
১৭ জুলাই ২০১৭, ১৭:২৪আপডেট : ১৭ জুলাই ২০১৭, ১৭:২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) যে  রোডম্যাপ ঘোষণা করেছে, সে বিষয়ে অতি উৎসাহী না হতে সরকারের মন্ত্রী ও  আওয়ামী লীগ নেতাদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিপরিষদের সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘রোডম্যাপ ইসির বিষয়। এই রোডম্যাপ নিয়ে পক্ষে-বিপক্ষে আপনারা কোনও মন্তব্য করবেন না।’ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক শেষে অনির্ধারিত আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।

মন্ত্রিপরিষদের বৈঠকে উপস্থিত ছিলেন এমন একাধিক মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।

রোডম্যাপ নিয়ে মন্ত্রী ও আওয়ামী লীগের নেতারা যেন একেক জন একেক ধরনের বক্তব্য না দেন,  সেদিকেও নজর রাখার নির্দেশনা দিয়ে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং তাদের মাধ্যমে দলীয় নেতাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। তিনি আরও বলেন, ‘এই রোডম্যাপ বাস্তবায়ন ও কার্যকারিতা দেখতে হবে। এ জন্য কিছুটা সময় প্রয়োজন। কাজেই আগে থেকে এ বিষয়টি নিয়ে কোনও ধরনের মন্তব্য করা ঠিক হবে না।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোন ধরনের আগাম বা অতিরিক্ত কোনও মন্তব্য না করার জন্যও নির্দেশনা দিয়েছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক মন্ত্রী জানান।

আরও পড়ুন:  রোহিঙ্গা এলাকায় ভোটার হতে মা-বাবার এনআইডি দেখাতে হবে

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম