মুক্তামনিকে প্রয়োজনে বিদেশে পাঠানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৪:১৬আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৪:৩০

বিরল রোগে আক্রান্ত মুক্তামনি মুক্তামনিকে যদি বিদেশে পাঠানোর প্রয়োজন হয় তাহলে তাকে বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার (২৫ জুলাই) ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

ডা. সামন্ত লাল সেন দুপুর ২টার দিকে এ প্রতিবেদককে জানান, তিনি কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রীর অফিসে তার সঙ্গে সাক্ষাত করেছেন। সেখানে তিনি প্রধানমন্ত্রীকে মুক্তামনির ছবি দেখিয়েছেন। প্রধানমন্ত্রী তখন তাকে নির্দেশ দেন,মুক্তামনির চিকিৎসার জন্য যদি বিদেশে পাঠানোর দরকার হয় তাহলে সেখানেই তাকে পাঠাবেন।

ডা. সামন্ত লাল সেন বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন- ওর চিকিৎসায় যেন কোনও গাফিলতি না হয়।’

প্রধানমন্ত্রীর অফিস থেকে বের হয়ে ইতোমধ্যেই ডা. সামন্ত লাল সেন সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে যোগাযোগও শুরু করেছেন বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনিকে ১১ জুলাই ঢামেকের বার্ন  ইউনিটে ভর্তি করা হয়।তার চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুটির এক হাত ফুলে গিয়ে দেহের চেয়েও ভারি হয়ে গেছে। সাদা রঙের শত শত পোকা ঘুরে বেড়াচ্ছে সেই ফুলে যাওয়া অংশে। শরীরের অসহ্য ব্যথা ও যন্ত্রণায় মুক্তামনি বসতেও পারে না।  

/জেএ/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে