বাংলাদেশিদের প্রবেশ-প্রস্থানের নিয়ম শিথিল করলো ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৮:১৮আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৮:১৮

বাংলাদেশ-ভারতের পতাকা বাংলাদেশি নাগরিকদের ভারতে যাতায়াতের ক্ষেত্রে বিদ্যমান নিয়ম-কানুন আরও সহজ করা হয়েছে। এখন থেকে ভারতে প্রবেশ বা প্রস্থানের ক্ষেত্রে বাংলাদেশিরা ভারতীয় ২৪টি আন্তর্জাতিক বিমানবন্দর, দু’টি সমন্বিত চেকপোস্ট (বেনাপোল-হরিদাসপুর ও দর্শনা-গেদে) এবং ভিসায় উল্লেখিত একটি আগমন ও নির্গমন বন্দরের যে কোনোটি ব্যবহার করতে পারবেন।

মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগে শুধু ভিসায় উল্লেখিত আগমন ও নির্গমন বন্দর দিয়েই ভারতে যাতায়াত করা যেত। তবে এ নিয়ম শিথিল করায় এখন থেকে বাংলাদেশিরা ভিসায় নির্দেশিত পথ ছাড়াও ভারতের ২৪টি বিমানবন্দর কিংবা দুটি সমন্বিত চেকপোস্টের যে কোনোটি ব্যবহার করতে পারবেন।   

যেসব আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ভারতে যাতায়াত করা যাবে সেগুলো হলো- আহমেদাবাদ, লখনৌ, অমৃতসর, বাগডোগরা, ব্যাঙ্গালুরু, কালিকট, চণ্ডিগড়, চেন্নাই, কোচিন, কোয়েম্বাটুর, গোয়া, দিল্লি, গয়া, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, কলকাতা, ম্যাঙ্গালোর, মুম্বাই, নাগপুর, পুনে, থ্রিচি, ত্রিবান্দ্রাম ও বারানসি।

/এসএসজেড/এএম/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের