আল-আকসা মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপের নিন্দা পররাষ্ট্রমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০১৭, ১৮:৩৪আপডেট : ২৫ জুলাই ২০১৭, ১৯:১২

আল-আকসা মসজিদ কমপ্লেক্স

জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদে নামাজ আদায়ে ইসরায়েলি বিধিনিষেধের নিন্দা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী। মঙ্গলবার (২৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ফিলিস্তিন সরকারের কাছে পাঠানো এক বার্তায় পররাষ্ট্রমন্ত্রী স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। বিজ্ঞপ্তিতে মধ্যপ্রাচ্যে শান্তি আলোচনা শুরুর জন্য পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, ঐতিহাসিক আল আকসা মসজিদের প্রবেশ পথে ইসরায়েল মেটাল ডিটেক্টর বসানোর প্রতিবাদে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছেন ফিলিস্তিনিরা। এ ঘটনায় ইসরায়েলি পুলিশের গুলিতে সম্প্রতি ৩ জন ফিলিস্তিনি নিহত ও অনেকে আহত হওয়ার পর মসজিদটি বন্ধ ঘোষণা করে ইসরায়েল। পরে বিধি নিষেধ আরোপ করে বলা হয় ৫৫ বছরের ওপরে বয়সী মুসলমানরাই কেবল সেখানে ঢুকতে পারবে। এরপর মসজিদটির প্রবেশ পথে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ক্যামেরাও বসানো হয়। ফিলিস্তিনিরা এর প্রতিবাদ অব্যাহত রাখলে গত শুক্রবার (২১ জুলাই) আল-আকসা মসজিদ এবং আল হারাম আল শরিফ মসজিদের সামনে জুমার নামাজ পড়ার পর আবারও তাদের ওপর হামলা চালায় ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ইসরায়েলি পুলিশ। এতে বহু ফিলিস্তিনি তরুণ আহত হন।

/এসএসজেড/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে