‘পদ্মার ওপার ২০ টাকা’ (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৭, ১৪:০১আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৫:৪৭

ভ্যানে করে এভাবেই পানি পার হচ্ছেন লোকজন, ফাইল ছবি গত কয়েক দিন ধরেই রাজধানী ঢাকাসহ সারাদেশে বৃষ্টি হচ্ছে। মঙ্গলবার রাত থেকে শুরু হওয়ার বৃষ্টি বুধবার সকালেও অব্যাহত ছিল। সকাল থেকেই কখনও টিপ টিপ করে, কখনও ভারি বর্ষণ হচ্ছে। এক নাগাড়ে বৃষ্টি হওয়ায় রাজধানীর প্রধান প্রধান সড়কগুলো পানিতে তলিয়ে গেছে। রাস্তার কোথাও হাঁটুপানি কোথাও কোথাও কোমর কিংবা তার থেকেও বেশ পানি জমে আছে। পানির কারণে রাস্তায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। অনেকে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন। কিন্তু পানির কারণে হেঁটে চলাচল করাও দায়। সেসব জায়গায় একমাত্র ভরসা রিকশা বা ভ্যান।

ভ্যানে করে পানি পার

রাজধানীর  আসাদগেট থেকে ধানমন্ডি বয়েজ স্কুলের আরও সামনে গেলে এআর প্লাজা পর্যন্ত কোমরের সমান পানি। এখানে লোকজন পানি পার হচ্ছেন ভ্যানে। ‘পদ্মার ওপার ২০ টাকা’ হাক দিয়ে  লোকজনকে ডাকছেন ভ্যানচালকরা। এক-একটি ভ্যানে ৪-৫ জন করে মানুষকে ‘পদ্মা’ পার করে দিচ্ছেন তারা। আর জনপ্রতি নিচ্ছেন ২০ টাকা করে।

কাওরান বাজারে জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন পথচারীরা

পানি পার হওয়া এক যাত্রী ভ্যানচালকের কাছে জিজ্ঞাসা করেন পদ্মা কতদূর?  জবাবে ভ্যানচালক বলেন, ‘পানি যতটুক পদ্মা ততটুকু’।

‘পদ্মার ওপার ২০ টাকা’ (ভিডিও)

ফার্মগেট এলাকায় দীর্ঘ যানজট

দু’জন নারী অবশ্য ভাড়া কমানোর জন্য দরদাম করার চেষ্টা করেন। কিন্তু ভ্যানচালকদের জবাব একদাম।

কোনও কোনও এলাকায় গণপরিবহন ছিল কম

শুধু আসাদগেট নয়, সোমবারের পুরো রাজধানীর চিত্র একই রকম। পানি জমে থাকায় নগরীজুড়েই তীব্র যাটজটের সৃষ্টি হয়েছে। দেশের প্রশাসনিক কাজের কেন্দ্রস্থল সচিবালয়েও জমেছে পানি।

ছবি: নাসিরুল ইসলাম

ভিডিও: শাহ্‌রিয়ার রমি

/এসএএস/এসটি/ এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে