সৌদি আরব থেকে অবৈধ বাংলাদেশিদের দেশে ফেরার আহ্বান রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০১৭, ১৯:৩৬আপডেট : ২৮ জুলাই ২০১৭, ১৯:৪৫

সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’ আয়োজিত মতবিনিময় সভা সৌদি আরবে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের ফেরার আহ্বান জানিয়েছেন রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশিরা অবৈধ কাজে জড়িত হয়ে দেশের সম্মান ক্ষুণ্ন করবেন না। অবৈধ প্রবাসীরা দেশে ফেরত গেলে আবার সৌদি আরবে ফেরত আসার সুযোগ পাবেন। সৌদি আরবের দাম্মামে ‘সোনারগাঁ, নারায়ণগঞ্জ ও বাংলাদেশ সোসাইটি’ আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। শুক্রবার বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

গোলাম মসিহ বলেন, ‘প্রবাসীরা যেন হয়রানি ছাড়া পাসপোর্ট পেতে পারে, তার জন্য দূতাবাস কাজ করে যাচ্ছে এবং সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সেবা দিচ্ছে।’ একইসঙ্গে প্রবাসীদের লাইফ ইন্স্যুরেন্স দেওয়ার জন্য চেষ্টা করছেন বলেও তিনি জানান।

রাষ্ট্রদূত পৃথকভাবে দাম্মামের দু’টি বড় কোম্পানি ইসাদ ও ইমদাদের মালিকপক্ষের সঙ্গে বৈঠক করে কর্মী নেওয়ার আগে প্রশিক্ষণের ওপর জোর দিয়ে বলেন, ‘এর ফলে সময় ও অর্থের সাশ্রয় হয়।’

বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি রফতানিতে ইসাদ ও ইমদাদের আগ্রহের কথা রাষ্ট্রদূতকে জানান কোম্পানি দু’টির কর্মকর্তারা। তারা রাষ্ট্রদূতকে জানান আরবি ও ইংরেজির ওপর কর্মীদের ন্যূনতম জ্ঞান থাকলে কাজের সুবিধা হয়।’

ইমদাদ কোম্পানির সঙ্গে আলোচনাকালে তারা প্রকৌশলী জ্ঞানসম্পন্ন শ্রমিক, নির্মাণ শ্রমিক ও ড্রাইভার নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করে এ ব্যাপারে রাষ্ট্রদূতের সহযোগিতা চান।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোহাম্মাদ সারওয়ার আলম, প্রথম সচিব মোহাম্মাদ আসাদুজ্জামান, দ্বিতীয় সচিব মোহাম্মাদ ফকরুল ইসলাম, সোনালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মাদ আব্দুল ওয়াহাব প্রমুখ।

/এসএসজেড/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে