মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশ খুলবে ২০১৯ সালে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ আগস্ট ২০১৭, ২১:৫৪আপডেট : ০২ আগস্ট ২০১৭, ২১:৫৪

২০১৯ সালের মধ্যে রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও এবং ২০২০ সালের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। এরপর এ দুটি অংশ খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। বুধবার (২ আগস্ট) সকালে আগারগাঁও এলাকায় নির্মাণকাজের উদ্বোধন করে এসব তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এদিন মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার উড়ালপথ এবং ৯টি স্টেশনের নির্মাণকাজ শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ‘মেট্রোরেলের রুট এবং স্টেশন নির্মাণের মধ্য দিয়ে আমরা এ প্রকল্প বাস্তবায়নে আরও একধাপ এগিয়ে গেলাম। ইতোমধ্যে ডিপো নির্মাণ এবং ডিপো এলাকার অবকাঠামো উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।’

প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন মেট্রোরেল প্রকল্পে জাইকা’র প্রকল্প সহায়তা প্রায় ১৬ হাজার ৬০০ কোটি টাকা। এর সঙ্গে সেতুমন্ত্রী জানান, প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে আটটি প্যাকেজে। ইতোমধ্যে সব প্যাকেজের দরপত্র আহ্বানের কাজ শেষ হয়েছে। দুটি প্যাকেজের আওতায় প্রায় ৪ হাজার ২৩০ কোটি টাকা ব্যয়ে ১২ কিলোমিটার উড়ালপথ এবং ৯টি স্টেশন তৈরি হতে যাচ্ছে।

মেট্রোরেলের নির্মাণকাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বুধবারের অনুষ্ঠানে ছিলেন ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক সৈয়দ আহম্মেদ, মেট্রোরেল প্রকল্পের পরিচালক আফতাব উদ্দিন খানসহ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এসএস/জেএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
চিত্রনায়িকা ববির বাসায় চুরির ঘটনায় ২ জন গ্রেফতার, উদ্ধার ৪ ভরি স্বর্ণ
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের