সাইবার অপরাধ নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০১৭, ১৬:৪৫আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ১৯:২৯

সাইবার অপরাধ নিয়ে বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু একদিকে বেড়ে চলেছে সাইবার অপরাধ, অন্যদিকে সাইবার সংক্রান্ত মামলায় হয়রানির খবরও আসছে। পুলিশ সদর দফতরের এক পরিসংখ্যানে দেখা যায়, এ বছরের ছয় মাসে মোট মামলা হয়েছে ৩৯১টি। এসব মামলায় আসামি ৭৮৫ জন, যাদের ৩১৩ জন গ্রেফতার হয়েছেন। এই ৩৯১টি মামলার বাইরে একই সময়ে সাইবার অপরাধের ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ৯৩টি এবং সন্ত্রাসবিরোধী আইনে ৮৫টি মামলা হয়েছে।

এ পরিস্থিতিতে করণীয় সমস্যার জায়গাগুলো চিহ্নিত করতে ‘সাইবার অপরাধ ও আইন’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকির আয়োজন করা হয়েছে। মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে অংশ নিচ্ছেন আইসিটি বিভাগের যুগ্ম সচিব আবুল মনসুর মোহাম্মদ সার্‌ফ উদ্দীন, তথ্যপ্রযুক্তিবিদ ফাহিম মাশরুর, আইনজীবী ব্যারিস্টার তানজীব উল আলম, বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন অর রশীদ, সাংবাদিক জায়েদুল আহসান পিন্টু ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) সহকারী অধ্যাপক বি এম মইনুল হোসেন।

অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে এটিএন নিউজ থেকে। এছাড়া বাংলা ট্রিবিউনের ফেসবুক পেইজ থেকে লাইভ চলছে। অনুষ্ঠানটি সম্পর্কিত যেকোনও খবর পড়তে চোখ রাখুন বাংলা ট্রিবিউনে।

/ইউআই/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে