ইসরায়েল-লেবানন সীমান্তে বেড়েছে উত্তেজনা, সতর্ক নেতানিয়াহু সরকার

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১৭:৪৭আপডেট : ১৭ জুন ২০২৪, ২০:৫৩

ইসরায়েল-লেবানন সীমান্তের উত্তেজনা ক্রমাগত বাড়ছে বলে সতর্ক করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা বাড়িয়েছে। রবিবার (১৬ জুন) এই তথ্য জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

একটি ভিডিও বিবৃতিতে ইসরায়েলের সামরিক মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেছেন, ‘হিজবুল্লাহর ক্রমবর্ধমান আগ্রাসন আমাদের আরও বৃহত্তর সংঘাতের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। এটি লেবানন ও পুরো অঞ্চলের জন্য ধ্বংসাত্মক পরিণতি ডেকে আনতে পারে।’

এই সীমান্তে গত সপ্তাহে বৃহত্তম রকেট ও ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এই সীমান্তে ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে নিয়মিত গোলাগুলি করছে গোষ্ঠীটি।

গত সপ্তাহের হামলার পর রবিবার হিজবুল্লাহ গোলাগুলির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই দিন দক্ষিণ লেবাননে গোষ্ঠীটির ওপর বেশ কয়েকটি বিমান হামলা চালানোর কথা জানিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী।

একটি আলোচনার মাধ্যমে লেবাননের দক্ষিণ সীমান্ত বরাবর উভয়পক্ষের মধ্যকার শত্রুতা শেষ করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স। এ নিয়ে ইতোমধ্যে কাজ শুরু করেছে তারা। তবে হিজবুল্লাহ সাফ জানিয়েছে, গাজায় ইসরায়েলি অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই সীমান্তে গোলাগুলি চলবে।

হাগারি বলেছিলেন, ‘লেবাননের সঙ্গে আমাদের সীমান্তে নিরাপত্তা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত বেসামরিকদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ইসরায়েল।’

/এএকে/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের