বিএনপির রঙিন খোয়াব ভণ্ডুল হয়ে গেছে: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ আগস্ট ২০১৭, ১১:৪৭আপডেট : ২৪ আগস্ট ২০১৭, ১৪:৪১

বনানী কবরস্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে দলের নেতাকর্মীরা (ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক থেকে সংগৃহীত) ষোড়শ সংশোধনী বাতিল হওয়ায় বিএনপি ক্ষমতায় যাওয়ার যে রঙিন খোয়াব দেখেছিল, তা ভণ্ডুল হয়ে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বিএনপির এ স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।’

বৃহস্পতিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলার বিচারের রায় এ সরকারের আমলেই শেষ হবে।’

বনানী কবরস্থানে ওবায়দুল কাদেরের সঙ্গে দলের নেতাকর্মীরা (ছবি: ওবায়দুল কাদেরের ফেসবুক থেকে সংগৃহীত) এ সময় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগ নেতা আবদুর রহমান, আহমদ হোসেন, এনামুল হক শামীম, আবদুস সোবহান গোলাপ, সুজিত রায় নন্দী, রোকেয়া সুলতানা, বিপ্লব বড়ুয়া প্রমুখ। আওয়ামী লীগ ছাড়াও মরহুমের পরিবারের সদস্যরা এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

উল্লেখ্য, ২০০৪ সালের একুশে আগষ্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী বেগম আইভি রহমান। আইভি রহমানের মুত্যৃবার্ষিকী উপলক্ষে বাদ আসর তার বাসভবন গুলশানের আইভি কনকর্ডে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।

/ইএইচএস/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী