বাজারে ভারত ও মিয়ানমারের গরু, ক্রেতারা স্বস্তিতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ সেপ্টেম্বর ২০১৭, ১২:২৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০৮

রাজধানীর একটি গরুর হাট ঢাকার পশুর হাটে শেষ দিনে বিক্রেতারা আশানুরুপ দাম না পেয়ে হতাশ। তারা বলছেন, ভারত ও মিয়ানমারের গরু হাটে আসায় দাম কমে গেছে। তবে ক্রেতারা বলছেন দাম ছাড়ছেন না বিক্রেতারা। হাট ইজারাদাররা বলছেন, দাম বাড়বে। কারণ এখনও অনেকেই পশু কেনেননি। সব মিলিয়ে স্বস্তিতে রয়েছেন ক্রেতারা।

রাজধানীর আফতাব নগর হাটে রাজশাহীর ইলিয়াস সরকার ১৩ টি গরু নিয়ে এসেছেন। তার মধ্যে ৬টি গরু বিক্রি করেছেন। তিনি বলেন, ‘আশানুরুপ দাম পাচ্ছি না। প্রতি বছর এসময় ভারত ও মিয়ানমার থেকে ঢাকার বাজারে গরু আসে। সেজন্য দাম কম। আমরা দেশীয় খামারিরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। তবে শেষ মুহুর্তে দাম বাড়তে পারে।’

রাজধানীর মেরাদিয়া হাটে ২০টি গরু নিয়ে এসেছেন রাজবাড়ী থেকে মো. আবদুল্যাহ খান। এর মধ্যে ১৫টি তার নিজের খামারের। ৫টি অন্য খামারি থেকে কিনে এনেছেন। শুক্রবার সকাল ১১টা পর্যন্ত ৮টি বিক্রি হয়েছে। তিনি বলেন, ‘লাভজনক দামে বিক্রি করতে পারিনি।’

তিনি একটি গরু ১ লাখ ১৫ হাজার টাকায় কিনে বিক্রি করেন ১ লাখ ১২ হাজার টাকায়।

এই ব্যবসায়ী বলেন, ‘আমার নিজের খামারে পালিত গরুগুলোতে লাভ হলেও কিনে আনা ৫টিতে প্রায় ৪৫ হাজার টাকা লস হয়েছে।’

তিনি এ প্রতিবেদককে বলেন, ‘ক্রেতারা দরদাম করলেও কিনছেন না।’

কুষ্টিয়া থেকে আসা হাবিবুর রহমান চারটি ট্রাকে করে ৫৩টি গরু এনেছেন। তিনি ৫২টি গরু বিক্রি করেছেন। তবে তার তিন লাখ টাকা মূল্যের একটি গরু এখনও বিক্রি করতে পারেননি। বৃহস্পতিবার রাতে ওই গরুটি যে ক্রেতা ২ লাখ ২৫ হাজার টাকা বলেছিলেন, সেই ক্রেতাই শুক্রবার সকালে এসে ২ লাখ ১৫ হাজার বলছেন।

মেরাদিয়া হাটে বিক্রেতা এই গরুটির দাম হাঁকছেন তিন লাখ টাকা হাবিবুর রহমান জানান, তিনি ২ লাখ ৫০ হাজার টাকা পেলে গরুটি বিক্রি করবেন।

তিনি জানান, দুই দিন আগে গরুর দাম বেশি থাকলেও শুক্রবার সকালে কমে গেছে।

বিক্রেতা রবিউল ইসলাম জানান, বাজারে গরুর দাম হতাশাজনক। বৃহস্পতিবার সকালের বৃষ্টির পর দাম পড়ে যায়। বিকালের পর বেশ-কিছু গরু বিক্রি হয়েছে। আজ শুক্রবার সকালেও ক্রেতারা আশানুরুরপ দাম বলছে না। পাইকারি বিক্রেতারা ক্ষতিগ্রস্ত।

মেরাদিয়া হাটের ইজারাদার শরিফুল ইসলাম জানান, দাম ওঠা-নামা করছে। তবে কম দামে গরু খঁজছেন ক্রেতারা।

ক্রেতা মোবাশর হোসেন বলেন, ‘আল্লাহর সন্তুষ্টির আশায় কোরবানি দিচ্ছি। ৮/১০টি গরু দেখে ৬০ হাজার টাকায় মাঝারি সাইজের একটি দেশীয় গরু কিনেছি।’

/এসএস/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের