মিরপুরের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৩আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ১২:১৬

মিরপুরের জঙ্গি আস্তানা

মিরপুরের জঙ্গি আস্তানায় বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে। তবে এখনও হতাহতের সংখ্যা এখনও নিশ্চত হওয়া যায়নি।

র‍্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ বলেন, ফায়ার সার্ভিস,  র‍্যাবের বোম্ব ডিজপোজাল ইউনিট, ফরেনসিক টিম রয়েছে ঘটনাস্থলে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণের পর বিস্তারিত জানা যাবে। ভবনের ভেতরে আগুন নেই। তবে ধোঁয়া দেখা যাচ্ছে। রাতে ২টার সময় বিস্ফোরণ হয়েছে এমন তথ্য গুজব।

জঙ্গি আস্তানায় যাচ্ছে ফায়ার সার্ভিসের গাড়ি

ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইজিপি ও র‍্যাব ডিজি। তবে তারা গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

এর আগে সকালে ড্রোনের (চালকবিহীন বিমান) মাধ্যমে ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আস্তানার ভেতর রাসায়নিক পদার্থ থাকতে পারে এ আশঙ্কা থেকে সকালে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ছয়তলা ভবনের ৫ তলায় থাকা জঙ্গি আস্তানায় পানি দিয়েছে।  

মিরপুরের জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযান শুরু

ফায়ারর সার্ভিসের উপ পরিচালক দেবাশিস বর্ধন বলেন, ‘আমরা এখন তিনটি ইউনিট নিয়ে যাচ্ছি। ঘটনাস্থলে কোনও আগুন আছে কিনা সেটি দেখতে।’ মঙ্গলবার রাতের আগুন রাসায়নিক পদার্থ থেকে হয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঘিরে রাখা আস্তানায় পাঁচ থেকে ছয়টি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ওই বাসা থেকে প্রচুর পরিমাণে কালো ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে। বিস্ফোরণের শব্দের পরপরই পাল্টা গুলি ছুড়তে শুরু করেছে র‌্যাব। থেমে থেমে চলছে র‌্যাবের গুলি।

আরও পড়ুন-

ড্রোন দিয়ে ঘটনাস্থল পরিদর্শন, জঙ্গি আস্তানার ভেতরে যাচ্ছে ফায়ার সার্ভিস

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় রাসায়নিক বিস্ফোরণ, র‌্যাবের ধারণা আত্মঘাতী
আত্মসমর্পণে রাজি জঙ্গি আব্দুল্লাহ: র‌্যাব

মিরপুরের ‘জঙ্গি আস্তানা’য় বিস্ফোরণ, চলছে র‌্যাবের অভিযান

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক