অমিসহ মিয়ানমারের দুই ফটোজার্নালিস্টকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়েছিল পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০ আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০০

সাইফুল হক অমি মিয়ানমারের দুই আলোকচিত্র সাংবাদিকসহ ফটোগ্রাফি বিষয়ক বাংলাদেশি প্রতিষ্ঠান ‘কাউন্টার ফটো’র প্রিন্সিপাল ফটোগ্রাফার সাইফুল হক অমিকে হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল। তারা তিনজনই ঢাকায় রওনা দিয়েছেন বলেও জানান তিনি।

আফরুজুল হক টুটুল আরও বলেন, ‘পরবর্তী সময়ে প্রয়োজন হলে ঢাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।’ সাইফুল হক অমির সঙ্গে মোবাইল ফোনে শনিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি একটু ঝামেলায় আছি। ঢাকায় ফিরছি।’ এরপর সন্ধ্যা থেকে তার ফোন বন্ধ পাওয় যায়। অমি এক দশকেরও বেশি সময় ধরে রোহিঙ্গাদের নিয়ে কাজ করছেন। 

ঠিক কী কারণে তাদের হেফাজতে নেওয়া হলো জানতে চাইলে আফরুজুল হক টুটুল শনিবার বিকালে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মিয়ানমারের দুজন ফটো জার্নালিস্টসহ অমিকে উইন্ডি টেরিস নামের একটি হোটেল থেকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়। পরে কথা বলে তাদের ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।’ কেন তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে পুলিশ মনে করলো– জানতে চাইলে তিনি বলেন, ‘মিয়ানমারের দুই ফটোজার্নালিস্টের কাছে কাজের অনুমতি ছিল না, তারা টুরিস্ট ভিসা নিয়ে এসেছিলেন। তাদের সঙ্গেই ছিলেন অমি।’

এক প্রশ্নের জবাবে আফরুজুল হক টুটুল বলেন, ‘সাইফুল হক অমিসহ আরও দুজনকে শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে আজ (শনিবার)সকালে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘তাদের গ্রেফতার বা আটক কোনোটিই করা হয়নি। শুধু জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল।’ 

গত ৩১ আগস্ট সাইফুল হক অমি কক্সবাজার যান। এরপর থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে তিনি ফেসবুক লাইভের মাধ্যমে পরিস্থিতি জানাচ্ছিলেন। একইসঙ্গে বিভিন্ন টেলিভিশন চ্যানেলেও তিনি সীমান্তে রোহিঙ্গাদের নিয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করে আসছিলেন। গত ১ সেপ্টেম্বর সীমান্ত ঘোরার অভিজ্ঞতার বর্ণনা দিয়ে তিনি ফেসবুক স্ট্যাটাসে লেখেন, ‘আমি যদি খুব বেশি ভুল না হয়ে থাকি তাহলে চলমান এই গণহত্যা বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা দ্বিগুণ করবে।পরিস্থিতি কতটা ভয়াবহ তার কোন ধারণা আপনাদের নেই।’

 

/ইউআই/এএম/
সম্পর্কিত
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
গণহত্যার উদ্দেশ্য ছিল, আইসিজেতে দোষী সাব্যস্ত মিয়ানমার
একটি শব্দের অপেক্ষায় রোহিঙ্গারা, ফিরতে চান নাগরিক অধিকার নিয়ে
সর্বশেষ খবর
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
লর্ডসে প্রথমবার টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ কে?
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
‘২০১৭ সালে প্রায় আট লাখ ১৫ হাজার রোহিঙ্গা মিয়ানমার বাহিনীর টার্গেট হয়েছিল’
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর যা বললেন দীনেশ ত্রিবেদী
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
পররাষ্ট্র মন্ত্রণালয়ে দফায় দফায় কূটনীতিকদের বৈঠক 
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
রাতভর গোটা শহর পাহারা দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ
পদ্মা সেতু হয়ে আরেক জেলা থেকে ঢাকার বাস চলাচল বন্ধ