২৪ ঘণ্টায় ৫৭ হাজার রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৭, ২০:০০

লম্বাবিল সীমান্ত হয়ে বাংলাদেশে ঢুকছেন রোহিঙ্গারা আন্তর্জাতিক অভিবাসন সংস্থার হিসাব অনুযায়ী গতকাল সোমবার থেকে আজ  মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।

সংস্থাটির হিসাব মতে, ২৫ আগস্ট থেকে আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত মোট তিন লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। বার্তা সংস্থা  রয়টার্স ইন্টার সেক্টর কো-অর্ডিনেশন গ্রুপের বরাত দিয়ে জানায়, সোমবার পর্যন্ত বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ছিল তিন লাখ ১৩ হাজার। এই হিসাবে দেখা যাচ্ছে, মিয়ানমারে সেনাদের নির্যাতনের শিকার হয়ে একদিনেই ৫৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করে।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র লিওনার্ড ডোয়লে মঙ্গলবার বলেন, ‘আমাদের যতটুকু সাধ্য আছে, ততটুকু করছি এবং আমাদের আরও সহায়তা দরকার।’

আর কতজন রোহিঙ্গা আসতে পারে জানতে চাইলে তিনি জবাব দিতে অপারগতা প্রকাশ করেন।

রোহিঙ্গাদের ওপর সামরিক বাহিনীর নির্যাতন শুরুর পর মিয়ানমার সরকারের ওপর আন্তর্জাতিক চাপ বৃদ্ধি পায়। জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জায়েদ রাদ আল হোসেন বলেছেন, ‘এটি পাঠ্যপুস্তকে পড়ানোর মতো জাতিগত নিধন চলছে।’

আরও পড়ুন: 

সাত লাখ রোহিঙ্গাকেও বাংলাদেশ খাওয়াতে পারবে: প্রধানমন্ত্রী

 

 

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম