এক হাজারের বেশি ছিন্নমূল রোহিঙ্গা শিশু বাংলাদেশে এসেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৭:১৩

মিয়ানমারে সহিংসতায় বাংলাদেশে আসছে রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত তিন লাখ ৭৯ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে প্রবেশ করেছে। এদের মধ্যে ৮০ শতাংশই নারী ও শিশু। আর শিশুদের মধ্যে এক হাজার ১২৮ জন ছিন্নমূল।এদের সঙ্গে তাদের পরিবারের কেউ নেই। জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর এডুকেশন ম্যানেজার মোহাম্মদ মোহসিন এ তথ্য জানান।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর)ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)মিলনায়তনে আয়োজিত গোলটেবিল আলোচনায় এবং আলোচনা অনুষ্ঠান শেষে তিনি এসব তথ্য জানান।

গোলটেবিল আলোচনায় মোহাম্মদ মোহসিন বলেন,‘মিয়ানমারে চলমান সহিংসতায় বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মধ্যে দুই লাখই শিশু।এসব শিশুর মধ্যে এক লাখ শিশু আট বছর বয়সী। এছাড়া পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশে এসেছে এক হাজার ১২৮ জন শিশু।এসব শিশুর মানসিক বিকাশ ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি।  এ থেকে তাদের মুক্তি দিতে হবে।শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত এসব শিশুর সুস্থতার জন্য এখন খাদ্য-পুষ্টি প্রয়োজন।’

প্রসঙ্গত, গত ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশ পোস্টে হামলার অভিযোগ ওঠে সে দেশের একটি বিদ্রোহী গ্রুপের বিরুদ্ধে। এরপরই রাখাইন রাজ্যে সাধারণ রোহিঙ্গাদের বিরুদ্ধে অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এতে বহু রোহিঙ্গা হতাহত হয়।হত্যা-ধর্ষণের পাশাপাশি বাড়িঘরে আগুন দেওয়াসহ নানা নির্যাতন করায় প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে এসে আশ্রয় নিচ্ছে। 

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস