‘ব্লু ইকোনমির কারণে রাখাইনে অনেক দেশের স্বার্থ আছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৯আপডেট : ২১ সেপ্টেম্বর ২০১৭, ২১:৫৮

বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর (ছবি- সাজ্জাদ হোসেন) রোহিঙ্গাদের ওপর নির্যাতন ও তাদেরকে নিধন শুধুমাত্র জাতিগত কারণে হচ্ছে, তা নয়। রোহিঙ্গা নিধনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণগুলোর একটি হচ্ছে ব্লু ইকোনমি। এর সঙ্গে আমেরিকা, ভারত ও চীনের স্বার্থ জড়িয়ে আছে। রাখাইন রাজ্যটি এমন একটি স্থানে, যেটি ভূ-রাজনৈতিকভাবে অনেক গুরুত্বপূর্ণ। কারণ এই এলাকায় খবরদারি করতে পারলে তা যেকোনও দেশের জন্যই লাভজনক হবে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪টায় অনুষ্ঠিত ‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেন বাংলা ট্রিবিউনের প্ল্যানিং এডিটর নজরুল কবীর।
বৈঠকিতে নজরুল কবীর বলেন, ‘জানি না আমেরিকা আমাদেরকে কতদিন পর্যন্ত কূটনৈতিক সমর্থন করবে। কারণ, আমেরিকাও চায় এই সমুদ্রের ওপর একটা অধিকার প্রতিষ্ঠিত হোক। যেহেতু চীন ও ভারত অনেক বেশি ঝুঁকে গেছে মিয়ানমারের দিকে, তাই আমেরিকা আমাদের ওপর ঝুঁকেছে। এখন এই পরিস্থিতিতে আমরা সব ধরনের অধিকার বজায় রেখে কতদূর এগিয়ে যেতে পারব, তা অনেকটাই নির্ভর করবে আমাদের কূটনীতির ওপর।’
বৈঠকিতে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন শিক্ষক ও গবেষক ড. সলিমুল্লাহ খান, কূটনৈতিক বিশ্লেষক মেজর জেনারেল (অব.) শাহিদুল হক, দৈনিক ইত্তেফাকের কূটনৈতিক সম্পাদক মাঈনুল আলম এবং শিক্ষক ও গবেষক আলতাফ পারভেজ।
মুন্নী সাহার সঞ্চালনায় বাংলা ট্রিবিউন কার্যালয় থেকে এই বৈঠকি এটিএন নিউজ ও বাংলা ট্রিবিউনের ফেসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
আরও পড়ুন-
‘পরিকল্পনা করেই রোহিঙ্গাদের নিধন করা হচ্ছে’
‘রোহিঙ্গা সংকটের সঙ্গে মিয়ানমারের ইতিহাসও জড়িয়ে আছে’
‘ভূ-রাজনৈতিক অঙ্কের শিকার রোহিঙ্গা’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু

‘স্বীকৃতি দেবে না বলেই আদমশুমারি থেকে রোহিঙ্গাদের বাদ দিয়েছে মিয়ানমার’

/আরএআর/টিআর/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী