যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উন্মোচন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৫:০৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৫:১৮

ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে যুক্তরাষ্ট্র দূতাবাসে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্য উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী, বাঁয়ে দেখা যাচ্ছে ভাস্কর্যটি (ছবি- ফোকাস বাংলা) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য উন্মোচন করা হয়েছে। রবিবার (১ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার আবাসস্থল থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই ভাস্কর্য উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগ দিতে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যান প্রধানমন্ত্রী। ওই অধিবেশন শেষে তিনি এখন অবস্থান করছেন ভার্জিনিয়া অঙ্গরাজ্যে। সেখানেই রবিবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখান থেকেই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ওয়াশিংটন ডিসি দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি উন্মোচন করেন শেখ হাসিনা।
ব্রোঞ্জে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যটি তৈরি করেছেন মার্কিন স্থপতি স্টিফেন ওয়েটজম্যান। এটি উন্মোচনের সময় যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিনসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাসস।
আরও পড়ুন-
প্রমাণ করেছি আমরা পারি: প্রধানমন্ত্রী

‘রোহিঙ্গাদের জন্য প্রয়োজনে আমরা একবেলা খাবো’

/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি