প্রধান বিচারপতির বাসায় আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০১৭, ১৬:৫১আপডেট : ০৫ অক্টোবর ২০১৭, ১৮:৪৯

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাস ভবনে গিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বৃহস্পতিবার বিকাল চারটা পাঁচ মিনিটের দিকে তিনি এস কে সিনহার বাসভবনে প্রবেশ করেন এবং চারটা ঊনচল্লিশ মিনিটে বের হয়ে আসেন।

প্রধান বিচারপতি ও আইনমন্ত্রী আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান বিচারপতির বাসা থেকে বের হয়ে আসার পথে আইনমন্ত্রী সাংবাদিকদের কোনও মন্তব্য করেননি।

এর আগে, মন্ত্রী সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সোয়া এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, ‘নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আইন মন্ত্রণালয়। আমি দায়িত্বে থাকাবস্থায় এর আগেও দুই জন বিচারপতিকে সব ধরনের সহযোগিতা করেছি। নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রতিও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইনমন্ত্রণালয়।

 আরও পড়ুন: 

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে সহযোগিতা করবে আইন মন্ত্রণালয়

/ইউআই/এমও/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি