পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ অক্টোবর ২০১৭, ১১:০৮আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৪:৫৬

বিমানবন্দর থেকে গণভবনের পথে প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তার দু'পাশ জুড়েই শনিবার সকাল থেকেই উপস্থিত ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। উপলক্ষ প্রধানমন্ত্রী শেখ  হাসিনাকে বরণ করে নেওয়া। সকাল ৯টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি অবতরণ করে। সেখানে তাকে সংবর্ধনা জানানোর আয়োজন করা হয়। সংক্ষিপ্ত অনুষ্ঠানে অংশগ্রহণের পর সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী গাড়ি বহরটি গণভবনের উদ্দেশে রওনা দেয়। এসময় রাস্তার দুপাশে দাঁড়ানো হাজার হাজার লোকজন স্লোগান দিয়ে তাকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রী হাত নেড়ে অভিবাদনের জবাব দেন।

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

বিমান থেকে নামার পর আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।এরপর প্রধানমন্ত্রী ভিভিআইপি টার্মিনাল লাউঞ্জে আসেন। সেখানে আওয়ামী লীগের শীর্ষ নেতারা প্রথমে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

বিমানবন্দরে এরপর ১৪ দল, বিশিষ্ট নাগরিকদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একে একে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান শিক্ষক সমাজ, ক্রীড়াবিদ, গণমাধ্যম কর্মী, শিল্পী, কবি সাহিত্যিক ও ব্যবসায়ীরা।  

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

এসময় উপস্থিত ছিলেন সরকারের মন্ত্রী,  উপদেষ্টা,  আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাহিত্যিক,  সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বুদ্ধিজীবীসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। 

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

এর আগে সকাল থেকে ঢাকঢোল বাজিয়ে বর্ণিল ব্যানার-ফেস্টুন নিয়ে রাস্তার দু’পাশে অবস্থান নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধানমন্ত্রীকে আওয়ামী লীগের গণসংবর্ধনা (ছবি: পাভেল হায়দার) রাস্তার দুপাশে নেতাকর্মী ও সাধারণ মানুষ বাদ্য ও মাইকে গান বাজিয়ে, স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে অভিবাদন জানান। প্রধানমন্ত্রীও পুরো রাস্তা হাত নেড়ে অভিবাদন গ্রহণ করেন। এসময় মাইকে দেশাত্মবোধক গান বাজছিল।

সংবর্ধনা জানাতে এসেছিলেন এই ব্যক্তি

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

পথে পথে সংবর্ধনা নিতে নিতে সকাল ১০টা ৫৮ মিনিটে প্রধানমন্ত্রী গণভবনে প্রবেশ করেন। তাকে অভিবাদন জানাতে রাস্তায় মানুষের ঢল নামে। অভিবাদন জানিয়ে ফেরার সময় দেখা দেয় ভোগান্তি। হাজার হাজার মানুষ একসঙ্গে রাস্তায় নেমে পড়েন, এরই সঙ্গে রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকা গাড়িও ছিল। ফলে সব মিলিয়ে মানবজট ও যানজট সামলাতে পুলিশকে একটু বেগ পেতে হচ্ছে।  

পথে পথে সংবর্ধনা নিয়ে গণভবনে পৌঁছালেন প্রধানমন্ত্রী (ভিডিও)

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তিন সপ্তাহের সফর শেষে শনিবার সকাল ৯টা ২৫ মিনিটে দেশে ফেরেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর সফরসঙ্গী আবদুস সোবহান গোলাপ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রাস্তায় নেতাকর্মীর ঢল

রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রীর মানবিক আচরণের জন্য ব্রিটিশ পত্রপত্রিকা শেখ হাসিনাকে ‘মাদার অব হিউম্যানিটি’ আখ্যায়িত করেছে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে রোহিঙ্গাদের নিরাপত্তা ও তাদের ফেরত নিতে জাতিসংঘ সাধারণ পরিষদে তার দেওয়া পাঁচ দফা প্রস্তাব বিশ্ব নেতাদের কাছে ব্যাপক গ্রহণযোগ্যতা পায়। এসব কারণে আওয়ামী লীগ প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে।

আরও পড়ুন:

বিমানবন্দর থেকে গণভবনের পথে প্রধানমন্ত্রী

ছবি: সাজ্জাদ হোসেন

/পিএইচসি/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান