জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন আসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৭, ২২:৫৬আপডেট : ২১ অক্টোবর ২০১৭, ২৩:০১

রোহিঙ্গা সংকট রাখাইনে মিয়ানমার সামরিক বাহিনীর বিরুদ্ধে গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগের মধ্যে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তিন সদস্য আগামীকাল রবিবার (২২ অক্টোবর) ঢাকায় আসছেন।

মিশনের প্রধান হিসেবে রয়েছেন ইন্দোনেশিয়ার মারজুকি দারুসমান। অন্য দুই সদস্য হচ্ছেন, শ্রীলংকার রাধিকা কুমারাস্বামী ও অস্ট্রেলিয়ার ক্রিস্টোফার ডমিনিক সিডোটি। তারা আগামী এক সপ্তাহ কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন  এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

মিয়ানমারে বিশেষ করে রাখাইনে সামরিক বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পরিপ্রেক্ষিতে গত মার্চে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল এই স্বাধীন ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গঠন করে। মিশনের কাজ হচ্ছে সংঘটিত অপরাধের বিষয়ে তথ্য সংগ্রহ করে প্রতিবেদন দেওয়া।

গত ১৯ সেপ্টেম্বর ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসমান জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে তার প্রথম মৌখিক বক্তব্যে বলেন, ‘এটি আমাদের কাছে পরিষ্কার, খুবই বড় ধরনের মানবিক বিপর্যয় সংঘটিত হচ্ছে, যেটির প্রতি দৃষ্টি দেওয়া এখনই প্রয়োজন।’ 

তিনি আরও বলেন,‘আমরা তথ্য সংগ্রহের জন্য মিয়ানমার যেতে আগ্রহী এবং সেজন্য আমরা মিয়ানমার সরকারকে অবহিত করেছি।’ বাংলাদেশেও এই ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের কর্মীরা কাজ করছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের রিপোর্ট সম্পূর্ণ করতে আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত সময় লাগবে।’

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী