বাংলাদেশ-যুক্তরাষ্ট্র অংশীদারিত্ব সংলাপ রবিবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০১৭, ১৯:২৯আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৯:৩৫

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পররাষ্ট্র সচিব পর্যায়ে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৫ অক্টোবর)। বাংলাদেশের পক্ষ থেকে এই সংলাপে রোহিঙ্গা ইস্যুটি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে এবং এ বিষয়ে যুক্তরাষ্ট্রেরও আগ্রহ রয়েছে।
বাংলাদেশের পক্ষে সংলাপে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব এম শহীদুল হক এবং যুক্তরাষ্ট্রের পক্ষে থাকবেন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি (পলিটিক্যাল) থমাস শ্যানন।
সরকারের একজন কর্মকর্তা বলেন, ‘যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন মিয়ানমার সফরে যাচ্ছেন। রাখাইনে সহিংতা বন্ধে ও সমস্যা সমাধানে তিনি সেখানকার  উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।’
তিনি বলেন, ‘এর আগে টিলারসন মিয়ানমারের কমান্ডার- ইন- চিফের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং এ বিষয়ে তারা শক্ত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।’
সরকারি এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা রোহিঙ্গা বিষয়টি নিয়ে অত্যন্ত উদ্বিগ্ন এবং এ সমস্যা সমাধানের জন্য আমরা সবার সঙ্গে আলোচনা করছি।’

তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে গত বুধবার (১ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। আমরা অংশীদারিত্ব সংলাপে এটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো ।’

প্রসঙ্গত,অংশীদারিত্ব সংলাপে তিনটি ভাগে নিরাপত্তা, ব্যবসা ও বিনিয়োগ এবং উন্নয়ন সহযোগিতা ও সুশাসন নিয়ে আলোচনা হয়ে থাকে। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়াদি এবং অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয়েও আলোচনা হয়।

২০১২ সাল থেকে প্রতিবছর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অংশীদারিত্ব সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। এই সংলাপে দু’পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়াদিসহ সুযোগ ও সহযোগিতা নিয়েও আলোচনা হয়।

 আরও পড়ুন: 

‘মমতা বন্দ্যোপাধ্যায়-শেখ হাসিনার মধ্যে দিদি-বোনের সম্পর্ক’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের