অবশেষে সেই শিক্ষকের বদলির আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ০৯:৪৪আপডেট : ২০ নভেম্বর ২০১৭, ০৯:৫০

শিক্ষক ইনছান আলী রাজধানীর ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের প্রধান শিক্ষক মো. ইনছান আলীকে অবশেষে  ঢাকার বাইরে বদলি করা হয়েছে। তাকে রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ে বদলি করা হয়েছে। এ বিষয়ে রবিবার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. এসএম ওয়াহিদুজ্জামান স্বাক্ষরিত আদেশ জারি করা হয়।  

সরকারি মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এই শিক্ষকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে চাঁদাবাজি, নারী শিক্ষিকদের সঙ্গে অশালীন, কুরুচিপূর্ণ মন্তব্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়।  এসব অভিয়োগ প্রমাণ হওয়ায় গত ১৮ অক্টোবর তাকে ঢাকার বাইরে বদলি এবং বিভাগীয় মামলা করার নির্দেশ দেয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।  এই নির্দেশের পর রবিবার মাউশির মহাপরিচালক তাকে বদলি করেন।

বদলি আদেশে বলা হয়, ‘বদলিকৃত কর্মকর্তা (ইনছান আলী) ২১ নভেম্বরের মধ্যে বিমুক্ত হবেন। অন্যথায় একই দিন অপরাহ্নের পর তিনি তাৎক্ষণিকভাবে বিমুক্ত বলে গণ্য হবেন।’

গত ১৮ অক্টোবরের নির্দেশের পরেও ইনছান আলীকে ২৮ অক্টোবর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ‘সহকারী প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার’ জন্য মহাপরিচালকের প্রতিনিধি নিযুক্ত করে মাউশি। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এমনকি ফাঁস হওয়া প্রশ্নে পরীক্ষা নিতে বাধ্য করান এই প্রভাবশালী শিক্ষক নেতা।

এ সংক্রান্ত খবর

মতিঝিল আইডিয়ালের শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছে ফাঁস হওয়া প্রশ্নেই

আইডিয়ালে নিয়োগ: নিজের প্রশ্নে পরীক্ষা নিতে বাধ্য করেন ডিজির প্রতিনিধি

/এসএমএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের