রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের প্রয়োজন আছে: প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০১৭, ১৭:৩৫আপডেট : ২৬ নভেম্বর ২০১৭, ১৮:০৫

তিন দিনব্যাপী রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা) রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশের রাষ্ট্রদূতদের সক্রিয় থাকতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রোহিঙ্গা বিষয়ে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপের প্রয়োজন আছে, এতে কোনও সন্দেহ নেই। এরপরও প্রতিবেশী দেশ হওয়ায় মিয়ানমারের সঙ্গে সদ্ভাব রেখে আমরা এই সমস্যাটা সমাধান করতে চাই। রবিবার তিন দিনব্যাপী রাষ্ট্রদূত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, এখানে বিভিন্ন দেশে নিযুক্ত রাষ্ট্রদূতরা এসেছেন। আপনারা একটি ভালো অভিজ্ঞতা নিয়ে যেতে পারবেন। বাংলাদেশের বিষয়টা তুলে ধরতে পারবেন। আমরা যেন রোহিঙ্গাদের মিয়ানমারে দ্রুত ফেরত পাঠাতে পারি, সেই ব্যাপারে আরও সক্রিয় থাকতে পারবেন।

গত ২৩ নভেম্বর রোহিঙ্গাদের ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ ও মিয়ানমার সমঝোতার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দ্বিপক্ষীয়ভাবে এটি করা হয়েছে, যার মাধ্যমে আমরা রোহিঙ্গাদের আমরা ফেরত পাঠাতে পারবো। তিনি আরও বলেন, আমরা তাদের আশ্রয় দিয়েছি। সে কারণে প্রতিটি দেশ বাংলাদেশকে সাধুবাদ দিচ্ছে ও সম্মান জানাচ্ছে। বাংলাদেশের জন্য এত বড় প্রাপ্তি এর আগে কখনও হয়নি।

/এসএসজেড/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের