মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন উদ্যোগ নেবে না সরকার: আইনমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০১৭, ১৫:১১আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ১৫:১১

আইনমন্ত্রী আনিসুল হক মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন উদ্যোগ সরকার নেবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি আরও বলেন, ‘সরকার মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী। মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয় এমন কোনও কাজ সরকার করবে না।’

বুধবার সচিবালয়ে প্রণয়নের অপেক্ষায় থাকা সিকিউরিটি অ্যাক্ট পর্যালোচনা বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘আইসিটি অ্যাক্টের ৫৭ ধারা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে সেভাবে থাকছে না। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মধ্যে সিকিউরিটি অ্যাক্ট সমন্বয় করা হবে―মত প্রকাশের স্বাধীনতা খর্ব না হয় এর মাধ্যমে সে উদ্যোগ নেওয়া হয়েছে। বিষয়টি চূড়ান্ত হলেই সবকিছু পরিষ্কার হবে।’

তিনি আরও বলেন, ‘বিচারিক আদালতের বিচারকদের আচরণ ও শৃঙ্খলাবিধি সুপ্রিম কোর্ট থেকে আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের (২৯ নভেম্বর, বুধবার) মধ্যে তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে।’

আরও পড়ুন:
বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ মার্চে

/এসআই/এসএনএইচ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের