শেখ হাসিনাকে ‘বোন’ ডাকলেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৫আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৯

শেখ হাসিনা ও হুন সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বোন’ ডেকেছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন। সোমবার কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয় পিচ প্যালেসে অনুষ্ঠিত দু’দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার সময়  হুন সেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বোন’ সম্বোধন করেন।  বৈঠক শেষে পররাষ্ট্র সচিব এম শহিদুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর উদ্বৃতি দিয়ে পরাষ্ট্র সচিব আরও বলেন, ‘শেখ হাসিনাকে উদ্দেশ করে তিনি বলেন, আপনি শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, আপনি আমার বোনও। এ কারণে আপনাকে আমি আমার বোন সম্বোধন করলাম।’
পররাষ্ট্র সচিব আরও বলেন, ‘কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন সেন যখন শেখ হাসিনাকে বোন বলে সম্বোধন করেন, তখন তাকে খুবই আবেগাপ্লুত মনে হচ্ছিল।’ তিনি বলেন, ‘আমি আমার জীবনে কখনও কোনও আনুষ্ঠানিক বৈঠকে এভাবে কাউকে বোন বলে সম্বোধন করতে দেখিনি’।
পররাষ্ট্র সচিব হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভাই’ সম্বোধন করেন। তিনি বলেন, ‘এশিয়ার এ দু’টি দেশের মধ্যে এ যেন একটি বিশেষ সম্পর্ক। এ সম্পর্ক আগামীতে আরও এগিয়ে যাবে।’

শহীদুল হক বলেন, ‘দুই নেতার এই নতুন সম্পর্কের কারণে দু’দেশের মধ্যে সম্পর্ক একটি নতুন মাত্রায় পৌঁছে গেছে।  বাংলাদেশ সফর করে ঢাকা সম্পর্কে কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর একটি বিশেষ ধারণার জন্ম নিয়েছে। বঙ্গবন্ধু ও কম্বোডিয়ার সাবেক নেতৃত্বের মধ্যেও অনুরূপ একটি বিশেষ সম্পর্ক ছিল।’ সূত্র: বাসস

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের