তিন মাস আগে বাড়ি এসেছিল আকায়েদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ডিসেম্বর ২০১৭, ১৫:৩৫আপডেট : ১২ ডিসেম্বর ২০১৭, ২০:০৭

তিন মাস আগে বাড়ি এসেছিল আকায়েদ নিউ ইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বিস্ফোরণে জড়িত সন্দেহে আটক বাংলাদেশি আকায়েদ উল্লাহ তিন মাস (সেপ্টেম্বর) আগে গ্রামের বাড়ি সন্দ্বীপের মুসাপুরে এসেছিল বলে জানিয়েছেন তার চাচাতো ভাই সোহরাব। মঙ্গলবার বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে সোহরাব এ কথা জানান।

তিনি বলেন, ‘গত সেপ্টেম্বর মাসে সে একবার দেশে এসেছিল।’ তবে কী কারণে এসেছিল তা তিনি নিশ্চিত করে বলতে পারেননি।

তবে তিনি বলেন, ‘ কেউ বলছেন অসুস্থ নানীকে দেখতে আবার কেউ কেউ বলছেন নিজের সন্তানকে দেখতে আকায়েদ দেশে এসেছিল।’

সোহরাব বলেন, ‘আমার চাচা (সানাউল্লাহ) ঢাকার হাজারীবাগে থাকতেন। সেখানে চাচা একটি মুদি দোকান চালাতেন। সেখান থেকে তারা আমেরিকা গেছেন। আকায়েদ আমাদের চাচাতো ভাই। ওরা ঢাকা থাকতো, গ্রামে তেমন একটা আসতো না। ছোটবেলাতেই ওরা ঢাকা চলে যায়। যোগাযোগ তেমন একটা নাই, আসা-যাওয়া নাই। তাই আমরা খুব বেশি কিছু জানি না।’

তিনি বলেন, ‘আকায়েদরা চার ভাইবোন। সে বিয়ে করছে চাঁদপুরে। বিয়ের পরে আমরা জানতে পেরেছি এ কথা। তার একটি ছেলে আছে বলে শুনেছি। তবে ছেলের বয়স কতদিন তা বলতে পারি না। তার বড় বোনের শ্বশুরবাড়িও চাঁদপুরে।’

জানা গেছে, আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর ইউনিয়নে। তাদের বাড়িটি ভুটান বা বোতান তালুকদারের বাড়ি হিসেবে পরিচিত। আর নানাবাড়ি সন্দ্বীপের গাছুয়া আলম ডাক্তারের বাড়ি। সেখানে এখন শুধু তার খালু তুসান কোম্পানি থাকেন।

 

আরও পড়ুন: 

আকায়েদের খালুকে জিজ্ঞাসাবাদ
ম্যানহাটন হামলার আকায়েদের বাড়ি সন্দ্বীপের মুসাপুর
ম্যানহাটনে বিস্ফোরণ: সন্দেহভাজন আকায়েদ সম্পর্কে যা জানা গেছে



/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি