তুরস্কের প্রধানমন্ত্রী ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৭, ২০:৪৪আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৭, ২০:৫৩

বিনালি ইলদিরিম (ছবি-সংগৃহীত) তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম দু’দিনের সফরে ঢাকা পৌঁছেছেন। সোমবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে নিজস্ব বিমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী তাকে অভ্যর্থনা জানান।

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। বৈঠক শেষে দু’টি সমঝোতা স্মারক স্বাক্ষর হতে পারে বলে জানিয়েছে একাধিক সূত্র।

সরকারের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, দুই দেশের এসএমই ফাউন্ডেশন এবং স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের মধ্যে দুটি সহযোগিতা সমঝোতা স্মারক সই হবে বলে আশা করছি।

বুধবার সকালে তুরস্কের প্রধানমন্ত্রী রোহিঙ্গাদের অবস্থা দেখার জন্য কক্সবাজার যাবেন। পরে সেখান থেকেই তিনি তুরস্কের উদ্দেশে রওনা হবেন।

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে