প্রশ্ন ফাঁস এখন মহামারী আকার ধারণ করছে: অমূল্য কুমার বৈদ্য

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৬আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৮:২৯

‘প্রশ্ন ফাঁস এটা বর্তমানে মহামারী আকার ধারণ করছে। শিক্ষামন্ত্রী বলেছেন, শিক্ষকরা প্রশ্নফাঁস করছে। কিন্তু সেটা তো প্রমাণ সাপেক্ষ হতে হবে।’ বৃহস্পতিবার বাংলা ট্রিবিউন আয়োজিত ‘প্রশ্ন ফাঁস’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষক অমূল্য কুমার বৈদ্য এসব কথা বলেন।

বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের শিক্ষক অমূল্য কুমার বৈদ্য অমূল্য কুমার বৈদ্য বলেন, ‘দুদক বলছে, প্রশ্ন ফাঁস করছে শিক্ষাবোর্ড, বিজি প্রেস, কোচিং সেন্টারসহ সরকারি কর্মকর্তারা এর সঙ্গে জড়িত। কিন্তু শিক্ষামন্ত্রী শুধুমাত্র শিক্ষকদের দুষছেন। কিন্তু সমাজ যেহেতু সব শ্রেণির সঙ্গে গঠিত সুতরাং শিক্ষকরা এর সঙ্গে জড়িত থাকে।’

কিন্তু মূলত শর্ষের ভেতর ভূত উল্লেখ করে তিনি আরও বলেন, ‘দুদক বলেছে, প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে শিক্ষার্থীর হাতে প্রশ্ন পৌঁছানোর আগ পর্যন্ত ১৮টি ধাপ রয়েছে প্রশ্নফাঁসের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে এই ধাপগুলোতে আরও নজরদারি বাড়াতে হবে।’
মাহবুবুল হকের সঞ্চালনায় বৈঠকিতে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষাবিদ সলিমুল্লাহ খান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অসিত বরণ পাল ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।

ছবি: নাসিরুল ইসলাম

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম