সমস্যার কারণে ৯৯৯ সেবা যেন বন্ধ না হয়: সাদেকা হালিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ১৭:৫৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ১৮:৩৬

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম ফায়ার সার্ভিস, পুলিশ ও অ্যাম্বুলেন্সের জরুরি জাতীয় সেবা ৯৯৯-এ অনেক সময় অভিযুক্ত ব্যক্তি প্রভাবশালী হতে পারে। সেক্ষেত্রে সেবা দেওয়া কঠিন হতে পারে। তাছাড়া অনেক সময় বিরক্তিকর কলও আসতে পারে। এমন সব সমস্যার কারণে এই জরুরি সেবা যেন বন্ধ করে দেওয়া না হয়, সেই আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় বাংলা ট্রিবিউনের আয়োজনে শুরু হওয়া ‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বৈঠকিতে সাদেকা হালিম এ কথা বলেন।
বৈঠকিতে তিনি বলেন, ‘৯৯৯ সেবা অবশ্যই ভালো একটি উদ্যোগ। তবে জনগণের আস্থা অর্জন করাটা অনেক গুরুত্বপূর্ণ। তবে এই সেবা দিতে গিয়ে কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হতে পারে। যেমন- স্থানীয় কোনও ব্যক্তি হয়তো ৯৯৯-এ ফোন দিয়ে সহায়তা চাইলো। দেখা গেল, স্থানীয় প্রশাসন তাকে সহযোগিতা করতে পারছে না। কারণ, ওই ব্যক্তি হয়তো স্থানীয় প্রভাবশালী কোনও ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেছেন এবং ওই প্রভাবশালী ব্যক্তি তার দাপট দেখিয়ে সেবা দেওয়াটা কঠিন করে দিতে পারেন। এছাড়া, অনেক বিরক্তিকর কলও হয়তো আসবে। এইসব সমস্যার কারণে যেন এই সেবাটা বন্ধ করে দেওয়া না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।
রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ আয়োজন সরাসরি সম্প্রচার করছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজেও লাইভ দেখা যাচ্ছে বৈঠকিটি।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিতে আরও উপস্থিত আছেন বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক আলী আহাম্মেদ খান, টেলিকম অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্টের (টিঅ্যান্ডআইএম) ডিআইজি ব্যারিস্টার হারুন অর রশীদ, এমসিসি লিমিটেডের হেড অব রিসার্চ মেহেদী হাসান, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক আনজাম আনসার বাজু ও বাংলা ট্রিবিউনের চিফ রিপোর্টার উদিসা ইসলাম।
আরও পড়ুন-
১০ মাসে ৩৩ লাখ কল এসেছিল: মেহেদী হাসান

‘ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে ৯৯৯ মাইলফলক’
‘সেবার নাম ৯৯৯’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকি শুরু
অনেক অভিজ্ঞতার ফলেই এই ৯৯৯: ফায়ার সার্ভিস ডিজি

/আরএআর/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম