৮ কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল, ডিএসসিসি’র ১২ মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৭, ২১:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৭, ২১:০১

ডিএসসিসি ৮টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করেছে ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বৃহস্পতিবার ডিএসসিসি’র সংশ্লিষ্ট বিভাগ থেকে জারি করা এক আদেশে প্রতিষ্ঠানগুলোর ট্রেড লাইসেন্স বাতিল করা হয়। একই সঙ্গে এদের বিরুদ্ধে ১২টি মামলাও দায়ের করা হয়েছে।
ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসূফ আলী সরদার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। লাইসেন্স বাতিল করা কোচিং সেন্টারগুলো হলো- এক্সপার্ট একাডেমি কোচিং, গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, গ্রিনহিল টিউটরিয়াল, কম্বাইন টিউটরিয়াল, উদ্ভাস কোচিং সেন্টার, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ, গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, ক্যাডেট একাডেমি ও রকিবুল ইসলাম অনার্স কোচিং।
এদের মধ্যে গেটওয়ে ইন্টারন্যাশনাল স্কুল, সানি হিলস স্কুল অ্যান্ড কলেজ ও গ্লোরিয়াস স্কুল অ্যান্ড কলেজ, স্কুলের নামে কোচিং চালিয়ে আসছিল।
ইউসূফ আলী সরদার বলেন, ‘আমরা ধরে ধরে সব কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল করছি। নতুন করেও আর কোনও অনুমোদন দেওয়া হচ্ছে না। তাছাড়া তারা আইন লঙ্ঘণ করে নগরীর বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে আসছে। এজন্য প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ১২টি মামলাও করা হয়েছে।’

এর আগে, গত মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকা মহানগরীর বিভিন্ন জায়গায় অবৈধ ও অননুমোদিত সাইনবোর্ড, পোস্টার, ফেস্টুন, ওভারহেড সাইনবোর্ড অপসারণ না করায় ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ৬টি কোচিং সেন্টারের লাইসেন্স বাতিল করে। ফার্মগেট এলাকায় অবস্থিত ওই কোচিং সেন্টারগুলো হলো- ইউসিসি কোচিং সেন্টার, ইউনিএইড কোচিং সেন্টার, আইকন কোচিং সেন্টার, আইকন প্লাস কোচিং সেন্টার, ওমেকা কোচিং সেন্টার এবং প্যারাগন কোচিং সেন্টার।
আরও পড়ুন: ৬টি কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স বাতিল

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের