প্রতিমন্ত্রী বদলের কারণ জানালেন মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৮, ১৮:৪০আপডেট : ০৩ জানুয়ারি ২০১৮, ১৯:০৮

বক্তব্য রাখছেন ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার (ছবি: সংগৃহীত) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিমকে করা হয়েছে তথ্য প্রতিমন্ত্রী। ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন মোস্তাফা জব্বার। তিনিই বলেছেন, ‘ডাক ও টেলিযোগাযোগ এবং আইসিটি বিভাগের মধ্যে ঘুণে ধরা একটি সম্পর্ক ছিল বলেই হয়তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমন একটি দুঃসাহসিক সিদ্ধান্ত নিয়েছেন।’ বুধবার (৩ জানুয়ারি) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মোস্তাফা জব্বার আশাবাদ ব্যক্ত করেন, তিনি দায়িত্ব নেওয়ার পর এ ধরনের কোনও সমস্যা আর থাকবে না। তবে তার মুখে শোনা গেলো, ‘ডাক ও টেলিযোগাযোগ বিভাগে প্রতিমন্ত্রী ছিলেন। এখন নেই। কেন তিনি নেই জানি। কিন্তু এখানে বলা যাবে না।’

রাজধানীর কারওয়ান বাজারের বেসিস সম্মেলন কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী মোস্তাফা জব্বার প্রায় এক ঘণ্টা বক্তব্য রাখেন। তিনি বলেছেন, ‘আমি সচিবালয়ে বসবো। তবে বেশিরভাগ সময় কাটাবো আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারের আইসিটি বিভাগে।’

মোস্তাফা জব্বারের ভাষ্য, ‘টেলিকম বিভাগে অনেক সমস্যা রয়েছে। অনেক জটিলতার মধ্যে রয়েছে খাতটি। এটিকে টেনে তুলতে হবে। ফলে সেখানেও সময় দিতে হলেও আইসিটি বিভাগে আমার সময় কাটবে। আইসিটি বিভাগে সবাই সহজে আমার সঙ্গে দেখা করার সুযোগ পাবে, সচিবালয়ে যা নেই। আমি সুযোগটি কাজে লাগাতে চাই।’

বৃহস্পতিবার (৪ জানুয়ারি) নিজের প্রথম কার্যদিবসে আইসিটি বিভাগেই অফিস করবেন বলে জানান মোস্তাফা জব্বার।

/এইচএএইচ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান