আ.লীগ দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে: মহিবুল হাসান চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৮:২১আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৮:২৩

আওয়ামী লীগ উন্নয়ন নিয়ে পরিকল্পনা করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন দলের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকালে ‘দ্বিতীয় মেয়াদে আওয়ামী লীগ সরকারের ৪ বছর’ শীর্ষক বৈঠকিতে অংশ নিয়ে তিনি একথা বলেন।

মহিবুল হাসান চৌধুরী নওফেল মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমরা কোনোক্ষেত্রে পিছিয়ে নেই। জাতি এর সুফল পাচ্ছে। এই সুফল নিয়েই আগামী নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ।’

বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমরা যখন যে নির্বাচনী ইশতেহার দিয়েছি আমাদের বিপরীত রাজনৈতিক দল (বিএনপি) তখন শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য সহিংস আন্দোলন করে। তারা আগেও এভাবেই রাজনীতি করেছে। আওয়ামী লীগের ভিশন-২০২১ অনুসরণ করে তারাও ভিশন-২০২৩ ঘোষণা করেছে। তাদের মৌলিকত্ব নেই। তারা যদি সত্যিকার অর্থে রাজনৈতিক দল হতো তাহলে তাদের রাজনৈতিক গঠনমূলক পরিকল্পনা থাকতো।’

বৈঠকিতে আলোচক হিসেবে অন্যদের মধ্যে উপস্থিত আছেন- সংসদ সদস্য ফজিলাতুন্নেছা বাপ্পি, বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, সাংবাদিক ও কলামিস্ট বিভুরঞ্জন সরকার এবং বাংলা ট্রিবিউনের হেড অব নিউজ হারুন উর রশীদ।

/আরএআর/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের