বিশ্বের কল্যাণ কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

বাংলা ট্রিবিউন ডেস্ক
২১ জানুয়ারি ২০১৮, ১০:৪৭আপডেট : ২১ জানুয়ারি ২০১৮, ১১:১১

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা, ছবি: ফোকাস বাংলা শীত উপেক্ষা করেই রবিবার (২১ জানুয়ারি) লাখো মানুষ অংশ  নিয়েছিলেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্বের আখেরি মোনাজাতে। বিশ্বের মঙ্গল ও কল্যাণ, মুসলিম উম্মাহর সুদৃঢ় ঐক্য,  দুনিয়া ও আখেরাতে শান্তি কামনা করা হয় মোনাজাতে। এছাড়া আত্মশুদ্ধি ও দুনিয়ার বালা-মুসিবত থেকে হেফাজত করতে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করা হয়। লাখ লাখ মুসল্লির কণ্ঠে ‘আমিন, আল্লাহুম্মা আমিন’, ধ্বনিতে মুখরিত হয় টঙ্গীর তুরাগ তীরের বিশ্ব ইজতেমা ময়দান। এর মধ্য দিয়ে শেষ হলো ৫৩তম ইজতেমার এবারের আসর।

রবিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে ৫৩তম বিশ্ব ইজতেমার শেষ পর্বের আখেরি মোনাজাত শুরু হয়। মোনাজাত শেষ হয় পৌনে ১১টার দিকে। এবারের মোনাজাত হয়েছে বাংলায়। পরিচালনা করেছেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের। এর আগে হেদায়েতি বয়ান করেন মাওলানা আব্দুল মতিন।  

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা, ছবি: ফোকাস বাংলা শীত ও কুয়াশা উপেক্ষা করে বাস,  ট্রাক,  ট্রেন,  নৌকা-লঞ্চসহ বিভিন্ন যানবাহনে চড়ে হাজার হাজার মুসল্লি টঙ্গীতে জমায়েত হন। আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মুসল্লিদের আগমন অব্যাহত ছিল।

মোনাজাতের সময় ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় নেমে আসে পিনপতন নীরবতা। খানিক পরপর শুধু ভেসে আসে আমিন, ছুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন ধ্বনি। আর মানুষের কান্নার আওয়াজে বাতাস ভারী হয়ে ওঠে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের আশায় আঁকুতি জানান মুসল্লিরা। মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজত করতে দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে রহমত প্রার্থনা করেন তারা।

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমা, ছবি: ফোকাস বাংলা নানা বয়সী বিভিন্ন পেশার মানুষের পাশাপাশি নারীদেরও মোনাজাতে অংশ নিতে দেখা যায়। এমনকি বাসা-বাড়ি ও কারখানার ছাদ,  নৌকা,  বাসের ছাদ,  ফুটওভার ব্রিজ-যে যেখানে পারছেন সেখানে বসেই দু’হাত তুলে মোনাজাতে অংশ নেন তারা।

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরু হয় ১৯ জানুয়ারি। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো এবারের বিশ্ব ইজতেমার আসর।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের