নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০১৮, ১৪:৩৪আপডেট : ২২ জানুয়ারি ২০১৮, ১৫:৪১

রাস্তা অবরোধ করে ব্যবসায়ী বিক্ষোভ করছেন রাজধানীর নিউ মার্কেটের একতলা ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। সোমবার বেলা ১২টার দিকে নীলক্ষেত মোড়ের সড়ক অবরোধ করে কয়েক’শ ব্যবসায়ী বিক্ষোভ মিছিল শুরু করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।

নিউ মার্কেট দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে ব্যবসায়ীদের সড়ক অবরোধ নিউ মার্কেট থানার ওসি আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে একথা জানিয়েছেন।

উচ্চ আদালতের নির্দেশে নিউ মার্কেটের একতলা ভবন দোতলা করার সিদ্ধান্ত নেয় মালিক সমিতি। এই সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এই ভবন দোতলা করলে বিক্রির পরিবেশ নষ্ট হয়ে যাবে।

রাস্তা অবরোধ করে ব্যবসায়ী বিক্ষোভ করছেন

এ বিষয়ে দোকান মালিক সমিতির সভাপতি শাহীন বলেছেন, ‘এমপি ফজলে নূর তাপসের আশ্বাস পেলেই তারা এই অবরোধ প্রত্যাহার করবেন।’

রাস্তা অবরোধ থাকায় মিরপুর রোডের গাড়িগুলো সায়েন্সল্যাব থেকে বাইপাস করে দেওয়া হয়েছে। ফলে গাবতলী থেকে সায়েন্সল্যাব পর্যন্ত তীব্র যানজট দেখা দিয়েছে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি