খালেদা জিয়ার সাজা: বিদেশিদের জন্য বক্তব্য ঠিক করেছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০১:০৩আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৪:১৩

খালেদা জিয়া (ফাইল ছবি) বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায় নিয়ে বিদেশিদের প্রশ্নের জবাব প্রস্তুত করেছে সরকার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং পরদিন শনিবার ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধিদল ঢাকা সফর করবে। সরকার ধারণা করছে, খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ডের বিষয়টি তাদের সঙ্গে আলোচনার সময় উঠে আসতে পারে।

বরিস জনসন শুক্রবার দুদিনের সফরে ঢাকায় আসছেন। এদিন দ্বিপক্ষীয় বৈঠকের পর শনিবার তিনি কক্সবাজার সফর করবেন। এ বিষয়ে সরকারের একজন কর্মকর্তা বলেন, এটি স্বাভাবিক যে, দুই পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনায় খালেদা জিয়ার প্রসঙ্গটি আসবে। তিনি আরও বলেন, এটি আইনি বিষয় এবং দীর্ঘদিন মামলা চলার পর তার রায় হয়েছে। আমরা তাদের কাছে আইনি বিষয়টি তুলে ধরবো।

অন্য একজন  কর্মকর্তা বলেন, ঢাকায় বিভিন্ন দেশের দূতাবাস আছে। এ প্রসঙ্গ উঠলে তাদের কাছেও আমরা আমাদের অবস্থান তুলে ধরবো। এছাড়া, বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোকেও এ বিষয়ে কী বলতে হবে সেটির নির্দেশনা দেওয়া হবে।

আগামী শনিবার ইউরোপীয় পার্লামেন্টের ১৪ সদস্যের একটি সংসদীয় প্রতিনিধিদল ঢাকায় আসছে। রোহিঙ্গাদের অবস্থা পরিদর্শনের জন্য তারা কক্সবাজার সফর করবেন। পরে তাদের মিয়ানমার সফরের কথা রয়েছে।

এই প্রতিনিধিদলের সঙ্গে খালেদা জিয়ার ১৪ ফেব্রুয়ারি বৈঠকের কথা ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তারা বিএনপির কার সঙ্গে বৈঠক করবে, সেটি এখনও পরিষ্কার করেনি ইউরোপীয় ইউনিয়ন দূতাবাস।

আরও পড়ুন:

যে ১০ ইস্যু বিবেচনায় নিয়ে খালেদা জিয়ার মামলার রায়

/এসএসজেড/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের