সরকারের দুই মেয়াদে ৮৮ বিদ্যুৎকেন্দ্র চালু হয়েছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:২৩আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৩৩

বিদ্যুৎ বর্তমান সরকারের দুই মেয়াদে এখন পর্যন্ত ৮৮ বিদ্যুৎকেন্দ্র বাণিজ্যিকভাবে চালু রয়েছে। এসব কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৮ হাজার ৮১৯ মেগাওয়াট। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ একথা জানিয়েছেন।

রবিবার সংসদে সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিন (নাছিম) এর এক তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

প্রতিমন্ত্রী বলেন, এই বিদ্যুৎ কেন্দ্রগুলো ছাড়াও নতুন নতুন তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের লক্ষ্যে কার্যক্রম চলছে।

তিনি জানান, বর্তমানে মোট ১৩ হাজার ৮১৩ মেগাওয়াট ক্ষমতার ৪৫টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন রয়েছে। এ বিদ্যুৎ কেন্দ্রগুলো ২০১৮-২০২৪ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।

নসরুল হামিদ বলেন, ৪ হাজার ১৮০ মেগাওয়াট ক্ষমতার ১৯টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দরপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৮-২০২৩ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে। এছাড়া মোট ২০ হাজার ৫১৭ মেগাওয়াট ক্ষমতার ১৬টি তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ পরিকল্পনাধীন রয়েছে। খবর বাসস।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী