কাঠমান্ডু যাবেন বিমানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৮, ২০:৫৭আপডেট : ১২ মার্চ ২০১৮, ২১:০২

সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে বিমানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে মঙ্গলবার (১৩ মার্চ) নেপাল যাবেন বিমানমন্ত্রী শাহজাহান কামাল। তার সঙ্গে যাবেন বিমান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা, সিভিল এভিয়েশনের সদস্য মোস্তাফিজুর রহমান ও ফ্লাইট সেফটির পরিচালক। সোমবার সিভিল এভিয়েশনে এক বৈঠকের পর মন্ত্রী এই তথ্য জানান।

বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘উড়োজাহাজের পাইলট বেঁচে আছেন। আমি নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ রাখছি। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘ফ্লাইটে বাংলাদেশি যাত্রী ছিলেন ৪৩ জন, নেপালের ২২ জন, চীনের এক জন, মালদীপের এক জন। পাইলট দুই জন, কেবিন ক্রু দুই জন।’ তবে নিহতের সংখ্যা জানাননি মন্ত্রী। হতাহতদের দ্রুত দেশে আনার ব্যবস্থা করা হবে বলেও  জানান মন্ত্রী।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম