পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা বাকরুদ্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ২২:১৫আপডেট : ১৩ মার্চ ২০১৮, ২২:২০

পাইলট আবিদের বাসায় শোকাহত স্বজনরা শোকে স্তব্ধ ইউএস বাংলা এয়ারলাইন্সের বিধ্বস্ত বিমানের নিহত ক্যাপ্টেন আবিদ সুলতানের পরিবার। মঙ্গলবার দুপুরে উত্তরায় তার বাসায় গিয়ে দেখা যায় স্বজনরা এসেছেন শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দিতে। এছাড়া, এয়ারলাইন্সটির  ব্যবস্থাপনা পরিচালক, পাইলটসহ অনেকেই বাসাটিতে যান।

আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানম শোকে বাকরুদ্ধ। স্বামীর মরদেহ দ্রুত ফেরত পাওয়াই এখন তার চাওয়া। স্ত্রী ও একমাত্র ছেলে তানজিদ সুলতানকে নিয়ে উত্তরার বাসায় থাকতেন ক্যাপ্টেন আবিদ সুলতান।

পাইলট আবিদ সুলতান ইউএস বাংলার চাকরি ছেড়ে অন্য এয়ারলাইন্সে আবিদ সুলতানের যোগ দেওয়ার প্রসঙ্গে জানতে চাইলে আফসানা খানম বলেন, ‘অন্য কোথাও জয়েন করার বিষয়ে আবিদ কিছু জানায়নি। এ বিষয়টি আমাদের জানা নেই।’

চাকরি নিয়ে আবিদ সুলতানের কোনও ক্ষোভ ছিল কিনা জানতে চাইলে আফসানা খানম বলেন, ‘আমরা তাকে স্বাভাবিক দেখেছি। অফিসে কোনও ঝামেলা ছিল কি না, জানা নেই। এটা অফিসের লোকজন ভালো বলতে পারবেন।’

আবিদ সুলতানের ভাই খুরশিদ মাহমুদ বলেন, ‘আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনেক পত্রপত্রিকায় বিভিন্ন রকমের খবর দেখছি। তবে আমার ভাই স্বাভাবিক ছিলেন, ইউএস বাংলার চাকরি নিয়ে তার মধ্যে ক্ষোভের কিছু দেখিনি। আমাদের এখন একমাত্র চাওয়া দ্রুত আবিদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।’

মঙ্গলবার ক্যাপ্টেন আবিদের পরিবারকে সান্ত্বনা দিতে যান ইউএস বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘ক্যাপ্টেন আবিদ খুবই দক্ষ একজন পাইলট। অনেক বলছেন তিনি চাকরি ছাড়তে চেয়েছিলেন; কিন্তু এমন কোনও ঘটনা ঘটেনি। আমরা পাইলটসহ অন্যদের খোঁজ নিতে নেপালে প্রতিনিধি পাঠিয়েছি। মরদেহ দ্রুত দেশে আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

 

 

/সিএ/এএম/
সম্পর্কিত
গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি: নাসীরুদ্দীন পাটোয়ারী
ইউএস বাংলার সার্ভিসের মান মনিটরিং করতে বলেছে সংসদীয় কমিটি
‘তারা কীভাবে জানলো পাইলট ধূমপান করছিলেন’
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম