নেপালে বিমান বিধ্বস্তে আহত শাহরিন ঢামেক আইসিইউতে (ভিডিও)

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০১৮, ১৭:২৭আপডেট : ১৫ মার্চ ২০১৮, ১৭:৪৭

 

অ্যাম্বুলেন্স থেকে শাহরিন আহমেদকে নামানো হচ্ছে নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত  শাহরিন আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার বিকাল ৫টা ৪ মিনিটে ঢাকা মেডিক্যালে এসে পৌঁছায়। এসময় ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এবং ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন তাকে রিসিভ করেন, এরপর আইসিইউতে ভর্তি করা হয়।

এর আগে শাহরিন আহমেদের মা ফেরদৌসী মোশতাক হাসপাতালে এসে পৌঁছান। তবে তিনি গণমাধ্যমের সঙ্গে কোনও কথা বলেননি।

 

ঢামেকে শাহরিন আহমেদ কাঠমান্ডু থেকে শাহরিনকে বহনকারী বিমানের একটি ফ্লাইট বৃহস্পতিবার (১৫ মার্চ)  ৩টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।  শাহরিনকে নিয়ে যেতে আগে থেকেই সেখানে অপেক্ষা করছে অ্যাম্বুলেন্স। ৪টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্স বের হয়। ঢামেকের আবাসিক সার্জন পার্থ শংকর পাল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে ডা. পার্থ শংকর পাল বলেছিলেন, ‘শাহরিনকে বার্ন ইউনিটে নিয়ে আসা হবে। তাকে চিকিৎসা দেওয়ার জন্য আমাদের সব প্রস্তুতি রয়েছে।’ শাহরিন আহমেদ ঢাকায় পৌঁছার আগেই বিমানবন্দরে অ্যাম্বুলেন্স রেডি রাখা হয়েছে। দুজন নার্সও এসেছেন অ্যাম্বুলেন্সের সঙ্গে। সুমন কুমার সরকার ও সুমনা খানম এই দুজনই ঢামেক এর সিনিয়র স্টাফ নার্স।

ঢামেক হাসপাতালে শাহরিন আহমেদের মা ফেরদৌসী মোশতাক বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহরিন ঢাকায় আনা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজ বৃহস্পতিবার দুপুরে  বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি ০৭২) নেপাল থেকে শাহরিনকে নিয়ে আসা হচ্ছে। বিকাল পৌন ৪টার দিকে তার এসে পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে তার দুই ভাই রয়েছেন। তিনি পায়ে আঘাত পেয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ মার্চ) সকালে কাঠমান্ডু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত বাংলাদেশি নাগরিকদের দেখতে গিয়ে রাষ্ট্রদূত মাশফি বিনতে শামস সাংবাদিকদের বলেন, ‘একজন আজ দেশে যাচ্ছেন। তার নাম শাহরিন আহমেদ। বিমান ঠিক সময়ের আসলে দুপুর দেড়টার ফ্লাইটে তিনি দেশে ফিরবেন।’

গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি।

 

<>

/টিওয়াই/ সিএ/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি