বিমান বিধ্বস্তে নিহত বাংলাদেশিসহ ২২ জনের মরদেহ শনাক্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট, কাঠমান্ডু
১৭ মার্চ ২০১৮, ১৫:৩৩আপডেট : ১৮ মার্চ ২০১৮, ০৬:৩৭

নেপালে ইউএস বাংলা বিমানের যাত্রীদের লাশ (ফাইল ছবি)

নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের মধ্যে বাংলাদেশিসহ ২২ জনের মরদেহ শনাক্ত করা হয়েছে। এদের নামের তালিকা আজ শনিবার (১৭ মার্চ) বিকালে জানানো হবে।

ত্রিভুবন ইউনিভারসিটি টিচার্স হাসপাতালের ফরেনসিক বিভাগের ডা. রিজেন শ্রেষ্ঠা এ তথ্য জানিয়েছেন।

এ ব্যাপারে নেপাল প্রবাসী আশিক কাঞ্চন বলেন, ‘এই চিকিৎসক (ডা. রিজেন শ্রেষ্ঠা) জানিয়েছেন, এখনও যাদের মরদেহ শনাক্ত করা যায়নি তাদের পরিবারের সদস্যদের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে। তাদের ডিএনএ পরীক্ষার মধ্য দিয়ে শনাক্ত করতে হবে।’

এর আগে দুপুরে বিমান দুর্ঘটনায় নিহতদের স্বজনদের হোটেলে ফিরে যেতে অনুরোধ করা হয়। কারণ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কিছু সময় দরকার। যাদের মরদেহ শনাক্ত করা গেছে তাদের স্বজনদের বিকেল ৫টায় ফোন করে ডাকা হবে। এদিকে সন্ধ্যা ৬টায় গণমাধ্যমের কাছে এ তালিকা দেওয়া হবে বলেও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সে উড়োজাহাজ দুর্ঘটনায় ৪৯ যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে বাংলাদেশের ২৬ জন ও নেপালের ২২ জন। এছাড়া চীনের একজন যাত্রী নিহত হন। আহতদের মধ্যে ১০ জন বাংলাদেশি, ১২ জন নেপালের ও একজন মালদ্বীপের নাগরিক।

/ইউআই/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ