নেপালে নিহতদের জানাজা বিকালে আর্মি স্টেডিয়ামে

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ মার্চ ২০১৮, ১১:২৯আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৫:০৪

নেপালে বাংলাদেশ দূতাবাসে নিহতদের লাশ (ছবি-রাজীব ধর)

নেপালের কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৩ জনের মরদেহ দেশে আনা হচ্ছে আজ। বেলা ৩টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি পার্কিংয়ে মরদেহ এসে পৌঁছাবে। এরপর বেলা ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। 

সংবাদ সংগ্রহের জন্য যেসব গণমাধ্যম কর্মী আর্মি স্টেডিয়ামে যেতে চান, দুপুর আড়াইটার মধ্যে তাদের সেখানে উপস্থিত থাকতে বলা হয়েছে।  

সোমবার (১৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে এসব তথ্য জানানো হয়।

এর আগে সোমবার সকালে বাংলাদেশ দূতাবাসের কাছে ২৩ জনের মরদেহ হস্তান্তর করেছেন নেপাল কর্তৃপক্ষ। সেখানে সকাল ৯টায় জানাজা শেষে কফিনের পাশে কিছুক্ষণ থাকার সুযোগ পান স্বজনরা। এরপর সোয়া ৯টার দিকে বিমানবন্দরে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয় কফিনগুলো।  

উল্লেখ্য, ১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ দেশে আনা হচ্ছে। বাকি তিনজনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এ তিনজনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি তারা হলেন আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলাম। 

/এএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ