নিহতদের জানাজার প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ১৪:০১আপডেট : ১৯ মার্চ ২০১৮, ১৪:২৪

জানাজার প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে (ছবি-নাসিরুল ইসলাম)

নেপালে বিমান দুর্ঘটনায় নিহতদের জানাজার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর্মি স্টেডিয়ামে। স্টেডিয়ামের ১ নম্বর গেট বরাবর মাঠে একটি স্টেজ তৈরির কাজ চলছে। এই স্টেজেই নিহতদের মরদেহ রাখা হবে বলে জানা গেছে। ইতোমধ্যে স্টেডিয়ামের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। স্টেজ তৈরির কাজে নিয়োজিত আছেন আর্মি ইঞ্জিনিয়ারিং কোরের সদস্যরা।

সোমবার (১৯ মার্চ) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, বিকাল ৪টায় আর্মি স্টেডিয়ামে নিহতদের জানাজা অনুষ্ঠিত হবে। 

আর্মি স্টেডিয়ামে মরদেহ রাখার জন্য স্টেজ বানানো হচ্ছে (ছবি-নাসিরুল ইসলাম)

এর আগে আজ সকালে নেপালে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছে ২৩ জনের মরদেহ হস্তান্তর করেছেন নেপাল কর্তৃপক্ষ। সেখানে সকাল ৯টায় জানাজা শেষে কফিনের পাশে কিছুক্ষণ থাকার সুযোগ পান স্বজনরা। এরপর সোয়া ৯টার দিকে বিমানবন্দরে নেওয়ার জন্য গাড়িতে তোলা হয় কফিনগুলো।

উল্লেখ্য, ১২ মার্চ নেপালে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ২৬ বাংলাদেশির মধ্যে ২৩ জনের মরদেহ শনাক্ত করে দেশে আনা হচ্ছে। বাকি তিন জনের মরদেহ এখনও শনাক্ত করা যায়নি। এই তিন জনের ক্ষেত্রে যদি ডিএনএ টেস্ট করাতে হয় তাহলে সময় লাগবে ১০ থেকে ২১ দিন। যাদের লাশ শনাক্ত করা সম্ভব হয়নি তারা হলেন- আলিফউজ্জামান, পিয়াস রায় ও মোহাম্মদ নজরুল ইসলাম।

আরও খবর:

সবাইকে কাঁদিয়ে ওরা দেশে ফিরছে

/এসও/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ