দেশে-বিদেশে একযোগে জাতীয় সংগীত আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ০৫:৪৯আপডেট : ২৬ মার্চ ২০১৮, ০৫:৫১

সমবেত কণ্ঠে জাতীয় সংগীতে অংশ নেওয়া স্কুলশিক্ষার্থীরা (ছবি- সংগৃহীত) মহান স্বাধীনতা দিবসে আজ সোমবার সকাল ৮টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতীয় শিশু-কিশোর সমাবেশে পরিবেশিত হবে জাতীয় সংগীত। শুদ্ধ সুরে জাতীয় সংগীত পরিবেশনের এই আয়োজনের সঙ্গে গলা মেলাবে সারাদেশ, যোগ দেবেন বিদেশে প্রবাসী বাংলাদেশিরাও। সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে এ কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য এ আহ্বান জানানো হয়েছে।
সারাদেশের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠন এবং সব স্তরের মানুষকে সকাল ৮টায় একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার অনুরোধ জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রবিবার (২৫ মার্চ) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. সারওয়ার হোসেনের সই করা এক জরুরি চিঠিতে এ অনুরোধ জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সোমবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে দেশব্যাপী একইসঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য সকাল ৮টায় সময় নির্ধারণ করা হয়েছে। এ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থেকে পতাকা উত্তোলন করবেন এবং জাতীয় সংগীত গাইবেন। একই সময় দেশব্যাপী জাতীয় পতাকা উত্তোলন ও সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার জন্য অনুরোধ জানানো হলো।
চিঠিটি খুব জরুরি উল্লেখ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও সচিব, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক ও কর্মচারী অবসর এবং কল্যাণ সুবিধা বোর্ডের সদস্য সচিবসহ অন্তত ১৫টি প্রতিষ্ঠান ও সংগঠনকে এ অনুরোধ জানানো হয়েছে।

/আরএআর/ইএইচএস/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি