লাখো কণ্ঠে ধ্বনিত ‘আমার সোনার বাংলা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ০৮:২০আপডেট : ২৬ মার্চ ২০১৮, ১০:৩৬

জাতীয় সংগীত গাইছেন প্রধানমন্ত্রী (ছবি- টিভি থেকে নেওয়া)

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শিশু-কিশোরদের ঢল, তাদের সঙ্গে অভিভাবক, শিক্ষক, দর্শক। কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামের মঞ্চে উঠলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঞ্চের পাশে দাঁড়ানো শিল্পীরা প্রস্তুত। প্রধানমন্ত্রী প্রস্তুত হতেই হাজারও কণ্ঠে ধ্বনিত হলো ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।
আজ ২৬ মার্চ ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এভাবেই লাখো কণ্ঠে ধ্বনিত হলো আমাদের প্রাণের জাতীয় সংগীত। ঘড়ির কাটায় তখন ৮টা পেরিয়ে গেছে। তবে সকালের রোদ তখনও উত্তাপ ছড়াতে শুরু করেনি। এর মধ্যেই জাতীয় সংগীতের ধ্বনি যেন তখন সকলের প্রাণেই বাজিয়ে যাচ্ছে দেশপ্রেমের বাঁশি।
জাতীয় সংগীতের পর প্রধানমন্ত্রী সালাম গ্রহণ করেন শিশু-কিশোর সমাবেশের নেতার কাছ থেকে। পরে তিনি পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।
সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধনের পর ৮টা ১৮ মিনিটে মাঠ পরিদর্শন শুরু করেন প্রধানমন্ত্রী। ৮টা ২১ মিনিটে মাঠ পরিদর্শন শেষে মঞ্চে ফেরেন তিনি। এ সময় স্টেডিয়ামের ডিসপ্লেতে দেশের উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

/এসএমএ/টিআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
বিবিসির বিশ্লেষণযুক্তরাজ্য-ইসরায়েল মুখোমুখি, সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে
হাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
চ্যাম্পিয়ন্স লিগহাল্যান্ডের জোড়া গোলে পোর্তোকে হারালো ম্যানসিটি
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
আমিনবাজারে পুলিশ কর্মকর্তা হত্যার ঘটনায় আরও ৩ জন গ্রেফতার 
গোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
চ্যাম্পিয়ন্স লিগগোল পেলেন এমবাপ্পে, ইন্টার মিলানকে হারালো রিয়াল
সর্বাধিক পঠিত
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
বাঁধনের ওপর হামলা: আসিফ নজরুল বললেন, ‘ব্যবস্থা নিলে শূন্য হাতে ফিরতে হবে’
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
সৌদি আরবে কোনও নদী নেই, কীভাবে বিশুদ্ধ পানি পাচ্ছে ৩৭ মিলিয়ন মানুষ
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
কার্গো থেকে সরানো হলো বিমানের সেই কর্মকর্তা লোটাসকে
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
বাঁধনের ওপর হামলা: মনিরুলকে নিয়ে বিপদে পড়ে গেলো তার পরিবার
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি
পরীমণির বায়োপিকে কাজ করতে চান দীঘি