‘যে ভাষণ একসময় বাজানো যেতো না, সেটাই এখন বিশ্বস্বীকৃত’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০১৮, ২১:০৬আপডেট : ২৬ মার্চ ২০১৮, ২১:০৭

রেলমন্ত্রী মুজিবুল হক রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ একসময় স্বাধীনতাবিরোধী শক্তি বাজাতো না, কেউ বাজালেও তা বন্ধ করার ব্যবস্থা করতো। কিন্তু আজ সেই ভাষণই বিশ্বের স্বীকৃতি পেয়েছে।’
সোমবার (২৬ মার্চ) রাজধানীর ধানমন্ডি আইডিয়াল কলেজে স্বাধীনতা দিবসের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের এই ভাষণের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা জাগ্রত হয়। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল না তখন স্বাধীনতাবিরোধীরা এই ভাষণ বাজাতে দেয়নি। কিন্তু আজ সেই ভাষণ বিশ্বের কাছে স্বীকৃতি পেয়েছে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের আগে আমরা পরাধীন ছিলাম। তখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের ওপর নির্যাতন চালিয়ে গেছে। কিন্তু এই নির্যাতনের তীব্র প্রতিবাদ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার নেতৃত্বে পাকিস্তানি শাসকদের বিরুদ্ধে যুদ্ধ করেছি।’
রেলমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে এখন দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেশের এমন উন্নতি আগের কোনও সরকার করতে পারেনি। আজ তার কঠোর পরিশ্রমে ও পরিকল্পনায় দেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছি। এ ধারা অব্যহত থাকবে আশা দেশবাসীর।’
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ধানমন্ডি আইডিয়াল কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন আহমেদ, গভর্নিং বডির সভাপতি সৈয়দ রেজাউল রহমান, উপাধ্যক্ষ মুজিবুর রহমান প্রমুখ। আলোচনা সভার পর শিক্ষার্থীরা ‘রাজাকারনামা’ মঞ্চনাটক ও দেশাত্ববোধক গান পরিবেশন করেন।

/আরএআর/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের