‘দেশ কে চালাবে, মির্জা ফখরুল সাহেব নাকি খালেদা জিয়া?’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০১৮, ১৪:১৩আপডেট : ২৮ মার্চ ২০১৮, ১৬:২২

ওবায়দুল কাদের (ফাইল ছবি) ‘নির্বাচনের আগে প্রধানমন্ত্রী পদত্যাগ করলে দেশ চালাবে কে? মির্জা ফখরুল সাহেব, নাকি খালেদা জিয়া?’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক মন্তব্যের পরিপ্রেক্ষিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেছেন।
বুধবার (২৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এসব কথা বলেন।
এর আগে, মঙ্গলবার (২৭ মার্চ) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। এ প্রসঙ্গে ওবায়দুল কাদেরের মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী যদি পদত্যাগ করেন তাহলে দেশ চালাবে কে? মির্জা ফখরুল সাহেব, নাকি খালেদা জিয়া? তিনি কি কারাগারে বসে দেশ পরিচালনা করবেন? নির্বাচনকালীন সরকার সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে কোনও নড়চড় হবে না। সংবিধান পরিবর্তনের আর সুযোগ নাই।’
সাংগঠনিকভাবে আওয়ামী লীগের অবস্থা কী—জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা শক্তিশালী। ভালো অবস্থানে আছি। সুপ্রিম কোর্টে (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন) জিতে বিএনপি মনে করছে দেশ জয় করে ফেলেছে। আমরা যে এত জায়গায় জয়ী হই, তার কোনও সংবাদ আসে না।’
সম্প্রতি জার্মানির একটি গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশকে স্বৈরতান্ত্রিক দেশ হিসেবে অভিহিত করেছে। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ যখন বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি দিয়েছে, ঠিক সেই মুহূর্তেই এই প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। এমন প্রতিবেদনের কী উদ্দেশ্য, তা খতিয়ে দেখছি। আমরা এরইমধ্যে কাগজপত্র সংগ্রহ করেছি।’
আরও পড়ুন-
‘বিএনপিকে নিয়ে খুব বেকায়দায় আছি’
রাস্তাঘাটের প্রসব বেদনা চলছে: ওবায়দুল কাদের

/এসআই/এসএসএ/টিআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী