১৫ মে প্রতিবন্ধিতা ও দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০১৮, ১৫:৪৫আপডেট : ১০ এপ্রিল ২০১৮, ১৮:০৭

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া

আগামী ১৫ থেকে ১৭ মে পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হবে প্রতিবন্ধিতা ও  দুর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। মঙ্গলবার (১০ এপ্রিল) দুপুরে সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রস্তুতি কমিটির সভাশেষে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

মন্ত্রী আরও জানান, ১৫ তারিখ সকাল ১০টায় বঙ্গবন্ধু কনভেনশন সেন্টারে এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও উপস্থিত থাকবেন। সম্মেলনে দেশি-বিদেশি ২০০০ প্রতিনিধি অংশ নেবেন বলে নিশ্চিত হওয়া গেছে। প্রতি সেশনে ৫০০ জন করে প্রতিনিধি অংশ নেবেন। এ সম্মেলনে অংশ নেওয়ার জন্য ১৭টি দেশের প্রতিনিধিরা রেজিস্ট্রেশন করেছেন।

তিনি আরও জানান, সম্মেলনের জন্য ৪০টির বেশি প্রবন্ধ জমা পড়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের এমপি মুনথেইন বুনতান। সম্মেলনের প্রস্তুতির জন্য ২০টি সাব-কমিটি করা গঠন করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসআই /জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী