রিয়াদে অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশি নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০১৮, ২৩:৫০আপডেট : ১৪ এপ্রিল ২০১৮, ০০:০১

রিয়াদে অগ্নিকাণ্ডের ঘটনায় আহতদের উদ্ধার করা হচ্ছে (ছবি- সৌদি সিভিল ডিফেন্সের টুইটার থেকে নেওয়া) সৌদি আরবের রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে আগুন লেগে ছয় বাংলাদেশিসহ সাত জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আরও আট জন আহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৩ এপ্রিল) সকালে এ দুর্ঘটনা ঘটে।  

সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মো. সারোয়ার আলম ছয় বাংলাদেশি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেন। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, রাজধানী রিয়াদের কাছে একটি ভবনে এই আগুন লাগে। বাংলাদেশি হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। ওই ভবনে আমাদের শ্রমিক কতজন ছিলেন তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করছেন দূতাবাসের কর্মকর্তারা।

এদিকে, সৌদি আরবের সিভিল ডিফেন্সের মুখপাত্র মেজার মোহাম্মদ আল হামাদি চীনের বার্তা সংস্থা সিনহুয়াকে জানান, প্রবাসী শ্রমিক থাকা ভবনটির প্রবেশপথে অগ্নিকাণ্ডের সূচনা হয়। ওই ভবন থেকে বের হওয়ার অন্য কোনও রাস্তা ছিল না।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর সৃষ্ট ধোঁয়ায় আক্রান্ত হয়ে বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনা অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।  

এ ছাড়া, প্রাথমিক তদন্তের বরাত দিয়ে গালফ নিউজের খবরে বলা হয়েছে, দ্বিতল ওই ভবনটিতে ৫৪ জন প্রবাসী শ্রমিক থাকতেন।

/এসএসজেড/জেজে/এসএসএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী