ঢাকা ঘোষণায় শেষ ওআইসি মন্ত্রী সম্মেলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০১৮, ১৭:২১আপডেট : ০৬ মে ২০১৮, ১৭:২৩

- ঢাকা ঘোষণা গ্রহণের মধ্য দিয়ে ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) ৪৫তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দুই দিনব্যাপী সম্মেলন শেষ হয়েছে। রবিবার (৬ মে) দুপুরে সম্মেলনটি শেষ হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  সম্মেলন শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সাংবাদিকদের বলেন, ‘আমরা দুটো জিনিস চেয়েছিলাম। একটি হচ্ছে, রোহিঙ্গা ইস্যু এবং অন্যটি ওআইসির সংস্কার। আমরা দুটোই অর্জন করতে পেরেছি।’

তিনি জানান, রোহিঙ্গা ইস্যুতে একটি মন্ত্রীপর্যায়ের কমিটি করা হবে। যেটি ওআইসিতে জাতিসংঘসহ অন্য সংস্থার সঙ্গে কাজ করে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি নিয়ে কাজ করবে। এছাড়া, ওআইসির সংস্কার নিয়ে বাংলাদেশ এবং তুরস্ক একসঙ্গে কাজ করবে।

এবারের সম্মেলনে বিভিন্ন বিষয়ে ১২০টির বেশি সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

/এসএসজেড/এসএসএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী